
পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ভুয়া ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রশিবিরের মিডিয়া সেলের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে পঞ্চগড় জেলা বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) রাতে পঞ্চগড় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা বিএনপির নেতারা অভিযোগ করেন, ‘টেম্পুস্ট্যান্ড’ নামের একটি ফেসবুক পেজ থেকে প্রতিমন্ত্রীকে নিয়ে জালিয়াতির মাধ্যমে তৈরি আপত্তিকর ছবি ও ভিডিও প্রকাশ করা হয়, যা শিবির মিডিয়া সেল পরিচালনা করে থাকে।
বিএনপি নেতাদের ভাষ্য অনুযায়ী, সম্প্রতি পঞ্চগড়ে জামায়াতে ইসলামীর এক সংসদ সদস্যকে ঘিরে সৃষ্ট একটি আলোচিত ঘটনার বিষয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বক্তব্য দেওয়ার পর থেকেই পরিকল্পিতভাবে এই অপপ্রচার চালানো হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য প্রচার করে রাজনৈতিকভাবে হেয় করার এই অপচেষ্টার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে জেলা বিএনপি।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সদস্য ইউনুস আলী, আব্দুল্লাহ আল মামুন রনিক এবং পঞ্চগড় পৌর বিএনপির সদস্য আব্দুল বারী বক্তব্য দেন। এ সময় জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন তাপস ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপানসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে এই ঘটনার প্রতিবাদে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড়, বোদা উপজেলা শহর এবং দেবীগঞ্জ উপজেলার বিজয় চত্বরে তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছেন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে ১০ শ্রমিকের মৃত্যুর এক মাস পেরিয়ে গেছে। তবে স্বজনদের কান্না থামেনি। সন্তান হারানোর শোকে কাঁদছেন সানি জলদাসের মা আশোকী জলদাস। অন্যদিকে স্বামী পলাশ জলদাসকে হারিয়ে অনাগত সন্তানকে নিয়ে অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন তাঁর ৯ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ভৌমি
৫ ঘণ্টা আগে
রাজধানীর মধ্য বাড্ডায় প্রায় দেড় মাস ওয়াসার সরবরাহ করা পানিতে ময়লা ও তীব্র দুর্গন্ধের অভিযোগ উঠেছে। বাসিন্দারা বলছেন, পানি ফুটিয়েও গন্ধ দূর হচ্ছে না। অনেকে খাওয়ার জন্য বোতলের পানি কিনতে বাধ্য হচ্ছেন। বিশুদ্ধ পানির সংকটের কারণে এলাকায় ডায়রিয়াসহ বিভিন্ন পানিবাহিত রোগের প্রকোপও বেড়েছে বলে জানিয়েছেন স্থা
৫ ঘণ্টা আগে
দিনাজপুরের ফুলবাড়ী ১০৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৭২টিতেই দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকের পদ শূন্য। ফলে বিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রমে ব্যাঘাত ঘটছে। এ ছাড়া ৮০টি বিদ্যালয়ে নেই কোনো নৈশপ্রহরী কাম দপ্তরি।
৫ ঘণ্টা আগে
বরিশালে মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে রোজা পরিবহন নামক একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ডোবায় পড়ে গেছে।
৭ ঘণ্টা আগে