
ভারত প্রতিবেশীসুলভ আচরণ না করায় বাংলাদেশের মানুষের মনে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট তৈরি হচ্ছে বলে মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। আজ রোববার দুপুরে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধায় মহানন্দা নদীর ভাঙন এলাকা থেকে ফেসবুক লাইভে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
সারজিস লাইভে বলেন, ‘একটা গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে একটু কথা বলব। সর্ব উত্তরের উপজেলা, সর্ব উত্তরের ইউনিয়ন এবং সর্ব উত্তরের ওয়ার্ড—বাংলাবান্ধা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডসংলগ্ন গ্রামের মহানন্দা নদী। মহানন্দা নদীতে ভারতের ওপারে যে স্লুইচগেট রয়েছে, একসঙ্গে ৯টি গেট খুলে দিয়েছে। তারা আসলে এটিই করে। নদীগুলো আন্তর্জাতিক নদী হলেও তারা যখন মন চায় খুলে দেয়, যখন মন চায় বন্ধ রাখে।’
সারজিস বলেন, ‘ভারতের প্রতিবেশীসুলভ আচরণ না থাকার কারণে বাংলাদেশের মানুষের মনে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট তৈরি হয়েছে। মানুষ জন্ম থেকে এই সেন্টিমেন্ট নিয়ে বড় হয় না। ভারতের এই কাজকর্ম, প্রতিবেশী রাষ্ট্রের কথা চিন্তা না করা, এমনটি করতে করতে এই সেন্টিমেন্ট মানুষের মধ্যে তৈরি হচ্ছে। এই দিকের মানুষের কথা চিন্তা না করে তারা ৯টি গেট খুলে দিয়েছে। ব্যাপক স্রোতে পানি আসছে। নদীর পাড়গুলো ভাঙা শুরু করেছে। পাশের গ্রামের মানুষেরা শঙ্কিত হয়ে এখন তারা নদীর পাড়ে এসেছে। এখানে হালকা করে একটি বাঁধ দেওয়া ছিল। এই বাঁধ নির্মাণেও সমস্যা হয়েছিল তখন।’
সারজিস আরও বলেন, ‘দ্রুতগতিতে এটার একটা স্থায়ী ব্যবস্থা করতে হবে। আইনগতভাবেও কিছু বিষয় আছে। আমরা পরিবেশ উপদেষ্টার সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। তারা যেহেতু প্রতিবেশীসুলভ আচরণ করে না; যখন মন চায় খুলে দেয়, যখন মন চায় বন্ধ করে দেয়। তাহলে আমাদের সাইডেও এ রকম স্থায়ী একটি ব্যবস্থা লাগবে। কারণ, আমরা আর আমাদের ভূমি হারাতে চাই না। আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়, প্রশাসন ও সরকারের দৃষ্টি আকর্ষণ করব। খুব দ্রুত সময়ের মধ্যে এটার সমাধান হওয়া প্রয়োজন। না হলে হাজার হাজার মানুষের গ্রাম ও মানুষের জীবন-জীবিকা বিপন্ন হওয়ার দিকে যাবে।’

মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. খালেদ কনকের স্বাক্ষরিত এক চিঠিতে ২২ সেপ্টেম্বর ১০৩টি অনাপত্তি সনদ বাতিল করা হয়। এর পর থেকেই ভারত থেকে ইলিশ আমদানির প্রক্রিয়া বন্ধ রয়েছে। তবে হঠাৎ ইলিশ আমদানি বন্ধের নির্দিষ্ট কারণ মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়নি।
১ ঘণ্টা আগে
নওগাঁর সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে চরম দুর্ভোগে পড়ছেন রোগী ও স্বজনেরা। হাসপাতালের বহির্বিভাগের সংস্কারকাজ শেষ না করেই ঠিকাদার চলে যাওয়ায় পয়োনিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়েছে। আউটলেট ট্যাংকির ভাঙা অংশ দিয়ে মলমূত্র উপচে পড়ে চারপাশে ছড়িয়ে পড়ছে। এতে তীব্র দুর্গন্ধের পাশাপাশি
১ ঘণ্টা আগে
চাঁদপুরের হাইমচর উপজেলার ৬ নম্বর চরভৈরবী ইউনিয়ন ভূমি অফিসে সরকারি নির্ধারিত কর্মঘণ্টায়ও তালা ঝুলে থাকার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অফিসটি বন্ধ থাকায় দূরদূরান্ত থেকে আসা সেবাগ্রহীতারা ভোগান্তিতে পড়েন...
১ ঘণ্টা আগে
গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা-খুলনা মহাসড়কে বাস-কনটেইনারের মুখোমুখি সংঘর্ষে আকরাম বিশ্বাস (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন। আজ বুধবার সকালে উপজেলার গেড়াখোলা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আকরাম বিশ্বাস মুকসুদপুর উপজেলার সালিনাবক্সা গ্রামের হাসেম বিশ্বাসের ছেলে...
৩ ঘণ্টা আগে