
পঞ্চগড়ের দেবীগঞ্জে ডাম্প ট্রাক মেরামতের সময় বিদ্যুতায়িত হয়ে রুবেল ইসলাম নামের এক মোটর মেকানিকের মৃত্যু হয়েছে। এ সময় ট্রাকের সহকারী হাবিব গুরুতর আহত হয়েছেন। আজ সোমবার দুপুরের দিকে উপজেলার ডোমার সড়কের আব্দুলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রুবেল ভোলা সদর উপজেলার রামদাসপুর ইউনিয়নের রাজারামপুর গ্রামের কালু মিয়ার ছেলে। তিনি তাঁর বোনের বাড়ি থেকে মেকানিকের কাজ করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, নীলফামারীর ডোমার উপজেলা থেকে একটি ডাম্প ট্রাক মেরামতের জন্য দেবীগঞ্জের আব্দুলপুর এলাকায় রুবেল নামের এক মেকানিকের দোকানে আনা হয়। সেখানে কাজ করার সময় ট্রাকের বডির একটি অংশ পাশের পল্লী বিদ্যুৎ বিভাগের ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইনের সংস্পর্শে আসে। এতে রুবেল ইসলাম বিদ্যুতায়িত হন। এ সময় তাঁকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হন ট্রাকের সহকারী হাবিব। দুর্ঘটনার পর স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে ২ জনকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার চিকিৎসক রুবেল ইসলামকে মৃত ঘোষণা করেন। হাবিবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান।

সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নে কাবিটা প্রকল্পের রাস্তা সংস্কারের কাজ না করেই বিল উত্তোলনের অভিযোগে সংবাদ প্রকাশের এক দিন পরই কাজ শুরু হয়েছে। শনিবার সকাল থেকে প্রকল্পের আওতায় রাস্তা সংস্কারের কাজ শুরু করেন সংশ্লিষ্টরা।
৫ মিনিট আগে
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামির দায়ের কোপে দুই পুলিশ কর্মকর্তা (অফিসার) আহত হয়েছেন। একজনের অবস্থা আশঙ্কাজনক। গতকাল শুক্রবার রাতে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
২২ মিনিট আগে
এর আগে কবর স্থানান্তরে বিলম্ব হচ্ছে—এমন তথ্য জানিয়েছিল আহমদ ছফার পরিবার। এ নিয়ে বুধবার (২৪ জুন) আজকের পত্রিকায় প্রকাশিত হয়, ‘আহমদ ছফার কবর স্থানান্তরে সিটি করপোরেশন রাজি, জেলা প্রশাসন নীরব’।
৪২ মিনিট আগে
ইতালির রাজধানী রোমে নিজ বাসায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে নারী, শিশুসহ নিহত হয়েছেন একই পরিবারের তিনজন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। নিহতদের বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায়।
১ ঘণ্টা আগে