পাবনার ভাঙ্গুরায় অতিরিক্ত মদ্যপানে দুইজনের মৃত্যুর ঘটনায় তাঁদের দুই বন্ধুকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার চরভাঙ্গুরা ঘোষপাড়া গ্রামের সঞ্জয় ঘোষ (২২) ও দুর্জয় ঘোষ (২৩)।
ভাঙ্গুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল সোমবার (১৪ অক্টোবর) রাতে বন্ধুদের সঙ্গে মদ্যপানের পর দুই বন্ধুর মৃত্যু হয়। হাসপাতালে চিকিৎসাধীন আরও তিনজন। এ ঘটনায় রাতেই প্রতিবেশী দুই বন্ধুকে আটক করে পুলিশ।
মৃত দুজন হলেন—চরভাঙ্গুরা ঘোষপাড়া গ্রামের রামচন্দ্র ঘোষের ছেলে রবীন ঘোষ (২৫) ও মানিক চৌধুরীর ছেলে হৃদয় চৌধুরী (১৭)।
অসুস্থ তিনজন হলেন—একই গ্রামের মানিক চৌধুরীর ছেলে অপূর্ব চৌধুরী, সঞ্জয় ঘোষের ছেলে প্রিয়ম ঘোষ এবং ভরত ঘোষের ছেলে নয়ন ঘোষ। তাদের বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে।
স্থানীয়রা জানান, দুর্গাপূজার উৎসব পরবর্তী আনন্দ করতে গিয়ে সোমবার সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে মদ্যপান করে অসুস্থ হয়ে পড়েন উপজেলার চরভাঙ্গুরা ঘোষপাড়া গ্রামের পাঁচ যুবক। তাঁদের রাতে প্রথমে ভাঙ্গুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসক। পাবনায় নেওয়ার পথে হৃদয় চৌধুরী ও হাসপাতালে পৌঁছার পর রবিন ঘোষ মারা যান।
ভাঙ্গুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক উজ্জ্বল হোসেন বলেন, ‘পাঁচজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। তাঁরা অতিরিক্ত মদ্যপানে অসুস্থ হন বলে তাঁদের কাছ থেকেই শুনেছি। অসুস্থদের মধ্যে তার লক্ষণও ছিল। পাবনায় নেওয়ার পথে দু’জন মারা যাওয়ার খবর পেয়েছি। গুরুতর অসুস্থ তিনজন পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।’
এ বিষয়ে ভাঙ্গুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ দুইজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। রাতেই মদ্যপানে সহযোগিতার অভিযোগে দুইজনকে আটক করা হয়।
ওসি আরও বলেন, এ ঘটনায় মৃত রবিন ঘোষের কাকা ভরত ঘোষ বাদী হয়ে আজ দুপুরে মামলা করেন। আটক দুইজনকে সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিকেলে আদালতে পাঠানো হয়েছে।

দেশের প্রধান পর্যটনকেন্দ্র কক্সবাজারে পাল্লা দিয়ে বাড়ছে হোটেল-রেস্তোরাঁ। সেই সঙ্গে বড় হচ্ছে বার ব্যবসা। এসব বারের বৈধ লাইসেন্স থাকাসহ নিয়ম মেনে পরিচালনার কথা থাকলেও বাস্তবে তা মানা হচ্ছে না বলে অভিযোগ রয়েছে। এগুলোতে নিরাপত্তারও তেমন কোনো ব্যবস্থা নেই বলে জানা গেছে।
৬ ঘণ্টা আগে
চব্বিশের গণ-অভ্যুত্থানের পর শিক্ষার্থীদের দাবির মুখে দীর্ঘ ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়। নেতৃত্ব নির্বাচনের প্রায় ১১ মাস অতিবাহিত হলেও পরবর্তী নির্বাচন নিয়ে প্রশাসনের কোনো দৃশ্যমান প্রস্তুতি নেই।
৬ ঘণ্টা আগে
টানা তিন মাসের নিষেধাজ্ঞা শেষে আবারও খুলছে সুন্দরবন। গতকাল সোমবার দিবাগত রাত ১২টার পর (১ সেপ্টেম্বর) শত শত বনজীবী নৌকার বহর নিয়ে বনে প্রবেশ করার কথা। এ ছাড়া তিন শতাধিক পর্যটক নিয়ে সুন্দরবনে যাচ্ছে সাতটি পর্যটকবাহী জাহাজ।
৬ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে নিয়মনীতি উপেক্ষা করে একটি বিদ্যালয়ের দুটি ভবন ভেঙে বিক্রির অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে এত দিন কেউ মুখ না খুললেও নড়েচড়ে বসেছে প্রশাসন। এ ঘটনায় সংশ্লিষ্ট দপ্তর থেকে প্রধান শিক্ষককে চিঠি দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
৭ ঘণ্টা আগে