
ভোজ্যতেল নিয়ে অসাধু ব্যবসায়ীদের কারসাজির প্রতিবাদে পাবনায় মানববন্ধন হয়েছে। আজ বুধবার (৮ এপ্রিল) বেলা ১১টার দিকে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) পাবনা জেলা শাখার আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।
পাবনা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন ক্যাবের পাবনা জেলা শাখার সভাপতি এ বি এম ফজলুর রহমান।
ক্যাবের যুগ্ম সাধারণ সম্পাদক শফিক আল কামালের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক উৎপল মির্জা, রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট কামরুন্নাহার জলি, পাবনা প্রেসক্লাবের অর্থ সম্পাদক আবুল কালাম আজাদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেল, দপ্তর সম্পাদক মনিরুজ্জামান শিপন, সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক ড. নরেশ মধু, পাবনা কলেজের শিক্ষক ড. আলমগীর হোসেনসহ অনেকে।
বক্তারা বলেন, বাজারে ভোজ্যতেলের কৃত্রিম সংকট সৃষ্টি করেছেন কিছু অসাধু ব্যবসায়ী। বেশি মুনাফা লাভের আশায় তাঁরা এই অপকর্ম করছেন।

ঢাকার কেরানীগঞ্জে সহপাঠী এক ছেলের সঙ্গে বাইরে ঘুরতে বেড়িয়ে বাসায় ফিরতে দেরি হয় এক কিশোরীর। বিষয়টি নিয়ে তার মা বকা দেয়। এমনকি কিছু সময়ের জন্য তাকে ঘরে ঢুকতেও দেয়নি। বাড়ির সামনে প্রায় আধা ঘণ্টা অবস্থান করার পর অভিমান করে সেখান থেকে চলে যায় ৯ম শ্রেণির ছাত্রী এই কিশোরী (১৪)।
৩ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের সদর, শিবগঞ্জ ও নাচোল উপজেলায় বৃহস্পতিবার বিকেলে বৃষ্টির সময় বজ্রপাতে তিন নারীসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। শিবগঞ্জে আম কুড়াতে গিয়ে, সদরে গরু আনতে গিয়ে এবং নাচোলে বাড়ি ফেরার পথে এসব ঘটনা ঘটে। জেলা প্রশাসন নিহত পরিবারগুলোকে তাৎক্ষণিক আর্থিক সহায়তা দিয়েছে।
১৪ মিনিট আগে
বরগুনার তালতলীতে বাহাদুর প্যাদাকে না পেয়ে তাঁর দুই গরুকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। অভিযোগে পঁচাকোড়ালিয়া ইউনিয়নের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহসভাপতি ছত্তার হাওলাদারের নাম এসেছে। পুলিশ বলছে, অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
১৮ মিনিট আগে
যশোরে ডিবির অভিযানে শুঁটকি মাছের প্যাকেট থেকে তিন হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটক হযরত আলী বেনাপোলের সাদিপুর গ্রামের জামাত আলীর ছেলে। আজ বৃহস্পতিবার সকালে যশোর ডিবি পুলিশের এসআই কামরুজ্জামান ও এসআই কামাল হোসেনের নেতৃত্বে একটি টিম যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের হামিদপুর...
২২ মিনিট আগে