
অন্যের ভিটেয় ছোট্ট ঝুপড়ি ঘরে বসবাস করেন প্রতিবন্ধী মিজানুর রহমান। থালা-বাসন, হাঁড়ি-পাতিল ছাড়া ঘরে নেই কোন আসবাবপত্র। দু’টি চৌকিতে পরিবারের সাত সদস্য কোনোমতো রাত যাপন করেন। ঘরে নেই বিদ্যুৎ সংযোগ। নেই সুপেয় খাবার পানির ব্যবস্থা। প্রতিবন্ধী ভাতা ছাড়া সরকারি কোন সাহায্য-সহযোগিতাও পান না তিনি। সহায়-সম্বলহীন অসহায় প্রতিবন্ধী এ মানুষটির কপালে জোটেনি প্রধানমন্ত্রীর উপহারের একটা ঘর। চলাফেরার জন্য নেই একটা হুইল চেয়ার।
পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের মাদারবাড়িয়া গ্রামের আব্দুল জব্বার ফকিরের ছেলে মিজানুর রহমান। চৌদ্দ বছর ধরে তিনি একই ইউনিয়নের চন্ডিপুর গ্রামে বাস করছেন।
এক হাত ও এক পা বিহীন শারীরিক প্রতিবন্ধী মিজানুরের মানবেতর জীবন-যাপন নিয়ে সম্প্রতি দৈনিক আজকের পত্রিকায় ও অনলাইনে ভিন্ন শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। মানবিক প্রতিবেদনটি সাড়া ফেলে অনেকের মাঝেই। আজকের পত্রিকা পড়ে তাঁর পাশে দাঁড়ানোর কথা জানিয়ে ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা ব্লুজের সদ্য সাবেক প্রেসিডেন্ট এবং মুক্ত আকাশ মিডিয়া স্টার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সম্পাদক লায়ন শামসুল আলম এবং পাবনা সদর হাসপাতালের মেডিকেল অফিসার (হোমিওপ্যাথিক) ডা. জাকারিয়া খান মানিক।
তাঁদের পক্ষ থেকে আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় প্রতিবন্ধী মিজানুর রহমানের চলাফেলার জন্য একটা হুইল চেয়ার ও স্ত্রী ফাতেমা খাতুনকে একটি সেলাইমেশিন দেওয়া হয়েছে। হুইল চেয়ার ও সেলাই মেশিন পেয়ে বেশ খুশি হয়েছেন মিজানুর রহমান ও তাঁর স্ত্রী ফাতেমা খাতুন।
ডা. জাকারিয়া খান মানিক আজকের পত্রিকাকে বলেন, ‘প্রতিবেদনটি পড়ে ব্যথিত হয়েছি। সমাজের এমন একজন অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে খুব ভালো লাগছে।’
এ সময় ডা. জাকারিয়া খান মানিক, প্রভাষক সাখাওয়াত হোসেন শওকত, প্রভাষক জাহাঙ্গীর আলম, স্থানীয় সংবাদকর্মী মেহেদি হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

দেশের প্রধান পর্যটনকেন্দ্র কক্সবাজারে পাল্লা দিয়ে বাড়ছে হোটেল-রেস্তোরাঁ। সেই সঙ্গে বড় হচ্ছে বার ব্যবসা। এসব বারের বৈধ লাইসেন্স থাকাসহ নিয়ম মেনে পরিচালনার কথা থাকলেও বাস্তবে তা মানা হচ্ছে না বলে অভিযোগ রয়েছে। এগুলোতে নিরাপত্তারও তেমন কোনো ব্যবস্থা নেই বলে জানা গেছে।
৬ ঘণ্টা আগে
চব্বিশের গণ-অভ্যুত্থানের পর শিক্ষার্থীদের দাবির মুখে দীর্ঘ ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়। নেতৃত্ব নির্বাচনের প্রায় ১১ মাস অতিবাহিত হলেও পরবর্তী নির্বাচন নিয়ে প্রশাসনের কোনো দৃশ্যমান প্রস্তুতি নেই।
৬ ঘণ্টা আগে
টানা তিন মাসের নিষেধাজ্ঞা শেষে আবারও খুলছে সুন্দরবন। গতকাল সোমবার দিবাগত রাত ১২টার পর (১ সেপ্টেম্বর) শত শত বনজীবী নৌকার বহর নিয়ে বনে প্রবেশ করার কথা। এ ছাড়া তিন শতাধিক পর্যটক নিয়ে সুন্দরবনে যাচ্ছে সাতটি পর্যটকবাহী জাহাজ।
৬ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে নিয়মনীতি উপেক্ষা করে একটি বিদ্যালয়ের দুটি ভবন ভেঙে বিক্রির অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে এত দিন কেউ মুখ না খুললেও নড়েচড়ে বসেছে প্রশাসন। এ ঘটনায় সংশ্লিষ্ট দপ্তর থেকে প্রধান শিক্ষককে চিঠি দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
৭ ঘণ্টা আগে