
পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত জারিপয় রাভিল (৪২) নামে এক রুশ নাগরিকের মৃত্যু হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় উপজেলার সাহাপুরের নতুনহাটে বিদেশিদের আবাসন প্রকল্প
গ্রিনসিটি ভবন একটি কক্ষ থেকে ওই রুশ কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়।
জারিপ রাভিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নিকিম এটোমস্ট্রয়ের নামের একটি প্রতিষ্ঠানে ইনস্টলার হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, গ্রিনসিটি আবাসিকের ৯ নম্বর ভবনে একটি কক্ষে ওই রুশ নাগরিক বসবাস করতেন। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি গত সোমবার রাতে ডিউটিতে গিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়ে পুনরায় গ্রিনসিটি আবাসিকে ফিরে আসেন। পরদিন তিনি অফিস করেননি। বুধবার ডিউটি করার কথা থাকলেও কাজে যোগ দেননি তিনি। বিকেলের দিকে তাঁর ফ্ল্যাটের পাশের এক রুমমেট তাঁকে অচেতন অবস্থায় টয়লেটে পড়ে থাকতে দেখেন। এ খবর গ্রিনসিটি প্রকল্পসহ সংশ্লিষ্ট কর্মকর্তাকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ সন্ধ্যায় গ্রিনসিটির ভবন থেকে মরদেহ উদ্ধার করে।
গ্রিনসিটি প্রকল্পের রাশিয়ান এক চিকিৎসকের বরাত দিয়ে রূপপুর বিদ্যুৎ প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস জানান, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাভিলের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তিনি অজ্ঞান হয়ে বাথরুমে পড়ে ছিলেন। পরে চিকিৎসক এসে মৃত্যু নিশ্চিত করেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্ত করতে পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সম্পন্ন হলে দূতাবাসে যোগাযোগ করে তাঁর মরদেহ নিজ দেশে পাঠিয়ে দেওয়া হবে।

নাটোরের গুরুদাসপুরে নন্দকুঁজা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনায় মরদেহের সুরতহাল প্রতিবেদনকে কেন্দ্র করে জনরোষের শিকার হয়েছেন দুই পুলিশ সদস্য। আজ মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের ওয়াপদা বাজারসংলগ্ন ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।
২৩ মিনিট আগে
বরিশাল নগরে সাড়ে ৪ ঘণ্টা যাত্রীদের ভুগিয়ে বাস চলাচল আবারও শুরু হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টায় বরিশাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব রুটে বাস চলাচল স্বাভাবিক হয়। বাস ও শ্রমিকদের মধ্যে দ্বন্দ্বে দুই দিন ধরে বাস চলাচল ব্যাহত হওয়ায় সাধারণ মানুষ ভোগান্তির সম্মুখীন হন।
২৬ মিনিট আগে
জামালপুরে নুশরাত জাহান মিমি হত্যা মামলার প্রধান আসামি কাউসার আহমেদ খানকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গতকাল সোমবার সন্ধ্যা ৬টায় শহরের বাগেরহাটা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৩৪ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রশিদুল ইসলাম (৩৪) নামের এক চালক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের বিরামপুর বিজুল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৩৯ মিনিট আগে