
পাবনার ঈশ্বরদীতে চুরির চেষ্টার অভিযোগে সুমন হোসেন (৩৩) নামে এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছেন। এ সময় তাঁর ধারালো অস্ত্রের আঘাতে বাড়ির মালিক ও তাঁর দুই ছেলে আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ সোমবার ভোরে উপজেলার সাহাপুর ইউনিয়নের মিস্ত্রিপাড়ার ঠান্ডাপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন বাড়ির মালিক হাবিবুল ইসলাম এবং তাঁর দুই ছেলে শাকিল মণ্ডল ও শাহান মণ্ডল। তাঁদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
নিহত সুমন হোসেন একই ইউনিয়নের মহাদেবপুর আজিজলতলা এলাকার মৃত বয়েন উদ্দিনের ছেলে। তাঁর বিরুদ্ধে আগে চুরির অভিযোগ ছিল বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত ৩টার দিকে সুমন হোসেন চুরির উদ্দেশ্যে হাবিবুল ইসলামের বাড়িসংলগ্ন একটি দোকানে প্রবেশ করেন। শব্দ পেয়ে হাবিবুল ইসলাম বাইরে এসে তাঁকে আটকানোর চেষ্টা করলে সুমন ধারালো একটি কুড়াল দিয়ে তাঁর ওপর হামলা চালান। পরে হাবিবুল ইসলামের দুই ছেলে এগিয়ে এলে তাঁদেরও কুপিয়ে আহত করা হয়।
চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে সুমনকে আটক করেন। পরে উত্তেজিত জনতা তাঁকে মারধর করলে তিনি গুরুতর আহত হন। একপর্যায়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আবদুস সালাম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ ভিশনের কথা উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পরিচ্ছন্নতা নিশ্চিত করতে ২০০টি ডাস্টবিন দেওয়া হয়েছে। প্রয়োজন হলে আরও ডাস্টবিন দেওয়া হবে।
৩৫ মিনিট আগে
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে আলোচিত দুই কিশোর গ্যাং ‘র’ ও ‘ক্রাইম সেটআপের’ চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে হত্যা, ছিনতাই, মাদকসহ একাধিক মামলার আসামিও রয়েছেন।
১ ঘণ্টা আগে
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় স্থানীয় বিএনপি ও জিয়া পরিষদের দুই নেতার বিরোধের জেরে সংঘর্ষ হয়েছে। এতে বিএনপি নেতা ও তাঁর স্ত্রীসহ তিনজন আহত হয়েছেন। আহতরা সবাই বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। গতকাল শুক্রবার রাত ৮টার পর উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের চক রোয়াইড গ্রামের....
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক নারী শিক্ষার্থীকে মোবাইল ফোনে কল করে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে টাঙ্গাইলের এক যুবককে পুলিশে দিয়েছেন শিক্ষার্থীরা। গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে রাবি রেলস্টেশন এলাকায় তাঁকে আটক করা হয়। এ সময় ওই যুবককে মারধরও করা হয়। পরে আজ শনিবার ভোর সাড়ে ৫টার দিকে....
১ ঘণ্টা আগে