
প্রথম বারের মতো নারী মহাপরিচালক (ডিজি) পেল পাবনার ঈশ্বরদী চিনি ও মিষ্টি ফল–ফসলের জাতীয় গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট (বিএসআরআই)। আজ বুধবার কৃষি মন্ত্রণালয় গবেষণা-৩ অধিশাখার আদেশে কৃষি বিজ্ঞানী ড. ফেরদৌসী ইসলামকে প্রতিষ্ঠানটির মহাপরিচালক হিসেবে পদায়ন করা হয়।
এর আগে ফেরদৌসী ইসলাম বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, গাজীপুর এর পরিচালকের (সেবা ও সরবরাহ) দায়িত্বে ছিলেন। তিনি সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের সদ্যবিদায়ী মহাপরিচালক ডক্টর ওমর আলীর স্থলাভিষিক্ত হলেন।
ফেরদৌসী ইসলাম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং শেরে-ই বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে তিনি দেশের বাইরে পিএইচডি এবং ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। তিনি কৃষি গবেষণা ইনস্টিটিউটে থাকাকালীন নিজস্ব গবেষণায় সবজির ৯টি নতুন জাত উদ্ভাবন করেন এবং প্রযুক্তি উন্নয়নে বিশেষ অবদান রাখেন।
তিনি ১৯৯০ সালে পাবনায় কৃষি গবেষণা ফার্মে কর্মকর্তা হিসেবে সরকারি চাকরিতে যোগদান করেন। চাকরি জীবনে তিনি কৃষি গবেষণার বিভিন্ন পদে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন।

ঝালকাঠির রাজাপুরে পুকুরের পানিতে ডুবে মো. রোকনুজ্জামান (৪০) নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। তিনি মৃগীরোগে ভুগছিলেন বলে জানিয়েছেন স্বজনেরা। মৃত রোকনুজ্জামান ঢাকায় এবি ব্যাংকের প্রধান কার্যালয়ে মার্কেটিং ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
৪ মিনিট আগে
সৌদি আরবের রাজধানী রিয়াদে রুমমেটের সঙ্গে রান্না নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার মোহাম্মদ মতিউর রহমান (২৫) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সৌদি আরব সময় রাত আনুমানিক ১১টার দিকে এ ঘটনা ঘটে।
১৫ মিনিট আগে
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের তদন্তের পর এবার পৃথক তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। পাঁচ সদস্যের এই কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি এবং ঘটনার সার্বিক বিষয় তদন্ত করে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
২৪ মিনিট আগে
চট্টগ্রাম নগরের আকবরশাহ এলাকায় সাম্প্রতিক সময়ে চুরি ও ছিনতাই হওয়া ১০টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। আজ মঙ্গলবার আকবরশাহ থানায় এসব মোবাইল ফোন হস্তান্তর করা হয়। হারানো মোবাইল ফোনগুলো জিডির সূত্র ধরে উদ্ধার করা হয়েছে বলে...
৩৫ মিনিট আগে