Ajker Patrika

পাবিপ্রবিতে ছাত্রদলের ২ গ্রুপের সংঘর্ষ, ঘটনা তদন্তে কমিটি গঠন

পাবনা প্রতিনিধি
আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ১৯: ১৮
পাবিপ্রবিতে ছাত্রদলের ২ গ্রুপের সংঘর্ষ, ঘটনা তদন্তে কমিটি গঠন
ছবি: সংগৃহীত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) হলের সিট দখল নিয়ে ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে হল প্রভোস্টসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও উভয় পক্ষের ছাত্রনেতাদের নিয়ে বৈঠক করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মো. শামীম। বৈঠকে আলোচনা-পর্যালোচনা করে ঘটনা তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম এ তথ্য নিশ্চিত করে জানান, স্বাধীনতা হলের প্রভোস্ট মো. আল ফাহাদ ভূঁইয়াকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্য দুই সদস্য হলেন সদস্যসচিব জুলাই-৬ হলের সহকারী প্রভোস্ট দয়াল চন্দ্র রায় ও সদস্য সহকারী ছাত্র উপদেষ্টা বায়জীদ হাসান। কমিটিকে আগামী ১০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদনের আলোকে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত