Ajker Patrika

পাবনায় ২৬৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ

পাবনা প্রতিনিধি
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২১: ২৫
পাবনায় ২৬৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ
ছবি: আজকের পত্রিকা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনার পাঁচটি আসনে ভোটকেন্দ্র রয়েছে ৭০২টি। এর মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র ২৬৯টি। ঝুঁকিপূর্ণ কেন্দ্রের মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ ৭৮টি আর কম ঝুঁকিপূর্ণ কেন্দ্র ১৯১টি।

পাবনা জেলা পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখা সূত্রে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।

জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্যমতে, পাবনা জেলায় ভোট গ্রহণে নিরাপত্তায় নিয়োজিত থাকবেন প্রায় ১৩ হাজার সরকারি কর্মকর্তা-কর্মচারী। এর মধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট ৩১ জন, সেনাবাহিনীর সদস্য ১ হাজার ২০০ জন, পুলিশ ২ হাজার ৩০০ জন, র‍্যাব ১২০ জন ও আনসার ৯ হাজার ১২৬ জন।

পাবনার পুলিশ সুপার আনোয়ার জাহিদ বলেন, প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবেন। তার মধ্যে তিনজন থাকবেন অস্ত্রধারী। ভোটকেন্দ্রের গুরুত্ব অনুযায়ী দুই থেকে পাঁচজন পুলিশ সদস্য মোতায়েন থাকবে। এর বাইরে সেনাবাহিনী, বিজিবি ও র‍্যাব টহলে থাকবে, স্ট্রাইকিং ফোর্স থাকবে।

পাবনার পাঁচটি আসনে মোট ভোটার ২২ লাখ ৭৪ হাজার ৩১৯ জন। পুরুষ ভোটার ১১ লাখ ৪৪ হাজার ৯২৬ জন ও নারী ভোটার ১১ লাখ ২৯ হাজার ৩৭৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১৭ জন।

এর মধ্যে পাবনা-১ আসনে লড়ছেন চার প্রার্থী। মোট ভোটার ৩ লাখ ৩৭ হাজার ৭২৩ জন। ভোটকেন্দ্র ৯৪টি।

পাবনা-২ আসনে রয়েছেন পাঁচ প্রার্থী। মোট ভোটার ৪ লাখ ৯২ হাজার ৪৭৬ জন। ভোটকেন্দ্র ১৪০টি।

পাবনা-৩ আসনে লড়ছেন আট প্রার্থী। মোট ভোটার ৪ লাখ ৮২ হাজার ৮০২ জন। ভোটকেন্দ্র ১৭৬টি।

পাবনা-৪ আসনে সাত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ৪ লাখ ৩৭ হাজার ১৪৫ জন। ভোটকেন্দ্র ১২৯টি।

পাবনা-৫ আসনে চার প্রার্থী লড়ছেন। মোট ভোটার ৫ লাখ ২৪ হাজার ১৭৩ জন। ভোটকেন্দ্র ১৬৩টি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচনের ৩ দিন যান চলাচলে বিধিনিষেধ, ভোট দিতে যাবেন কীভাবে

এনসিপিকে ছেড়ে দেওয়া আসনে শেষ মুহূর্তে ইশতেহার ঘোষণা জামায়াত নেতার

নেত্রকোনায় চার ভোটকেন্দ্রসহ পাঁচ বিদ্যালয়ে আগুন

ত্রয়োদশ সংসদ নির্বাচন: তীব্র প্রতিদ্বন্দ্বিতার ৮৪ আসনে সহিংসতার শঙ্কায় পুলিশ

নভোএয়ারে কক্সবাজার ভ্রমণ প্যাকেজ, পরিশোধ করা যাবে কিস্তিতে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত