
যশোরের শিল্পাঞ্চল নওয়াপাড়া ভৈরব নদে ৯০০ টন কয়লাবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। আজ মঙ্গলবার জেলার অভয়নগর ভাঙ্গাগেট এলাকায় মীর রাসেল ঘাটে এ দুর্ঘটনা ঘটে।
ডুবে যাওয়া জাহাজটির নাম ‘এমভি আরাফাতের নূর’। আমদানিকারক প্রতিষ্ঠান সাহারা এন্টারপ্রাইজ আফ্রিকা থেকে কয়লাগুলো আমদানি করে নওয়াপাড়ায় এনেছিল।
প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, আফ্রিকা থেকে বড় জাহাজে (মাদার ভেসেল) কয়লা মোংলা সমুদ্রবন্দরের হাড়বাড়িয়া ৪ নম্বর ঘাটে আনা হয়। পরে সেখান থেকে ৩১ জানুয়ারি ছোট কার্গো জাহাজ এমভি আরাফাতের নূরে কয়লা বোঝাই করে নওয়াপাড়া নদীবন্দরের রাজঘাট এলাকায় নোঙর করা হয়।
সোমবার সন্ধ্যায় কয়লা আনলোডের উদ্দেশে জাহাজটি ভাঙ্গাগেট এলাকায় মীর রাসেল ঘাটে আনা হয়। মধ্যরাতে ভাটার সময় জাহাজটির দুটি দড়ি ছিঁড়ে গেলে এটি কাত হয়ে যায়। এরপর মঙ্গলবার ভোরের দিকে জাহাজে পানি ঢুকতে শুরু করে এবং ধীরে ধীরে সেটি নদে ডুবে যায়।
এ বিষয়ে এম ভি আরাফাতের নূরের মাস্টার দিদারুল আলম জানান, জাহাজে থাকা আটজন ক্রু সবাই নিরাপদে রয়েছেন। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আমদানিকারক প্রতিষ্ঠান সাহারা এন্টারপ্রাইজ নওয়াপাড়া অফিসের ইনচার্জ মোহাম্মদ রিদুয়ান কবির বলেন, ডুবে যাওয়া জাহাজে থাকা প্রায় ৯০০ টন কয়লার বাজারমূল্য আনুমানিক দেড় কোটি টাকা। উদ্ধার কার্যক্রম শেষ হলে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ করা যাবে।
নওয়াপাড়া নদীবন্দর টার্মিনাল ভবনের উপপরিচালক মাসুদ পারভেজ জানান, ঘটনার খবর পাওয়ার পর আজ সকাল থেকে বিআইডব্লিউটিএর উদ্যোগে উদ্ধারকাজ শুরু করা হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গাইবান্ধার সুন্দরগঞ্জে আবারও গবাদিপশুর মধ্যে অ্যানথ্রাক্সের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। রোগাক্রান্ত গরু জবাই ও মাংস কাটাকাটির সংস্পর্শে এসে এ পর্যন্ত পাঁচজনের শরীরে সংক্রমণের খবর পাওয়া গেছে। এতে খামারি ও পশু মালিকদের মধ্যে নতুন করে উদ্বেগ দেখা দিলেও রোগটি প্রতিরোধে কার্যকর পদক্ষেপের ঘাটতির অভিযোগ স্থান
২ মিনিট আগে
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শাখা ছাত্রশিবিরের এক নেতাকে থাপ্পড় মারাকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। আজ শনিবার দুপুর ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলে এ ঘটনা ঘটে। প্রতিবেদন লেখা পর্যন্ত দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছে।
৮ মিনিট আগে
ঝিনাইদহে চলতি আমন ধানের ভরা মৌসুমে চাহিদামতো সার না পেয়ে বিপাকে পড়েছেন কৃষকেরা। ইউরিয়া সারের সঙ্গে টিএসপি ও ডিএপি সারের জন্য কৃষকদের ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছেছে। আজ শনিবার সকালে জেলার শৈলকুপার গাড়াগঞ্জ বাজারে সার না পেয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকেরা।
২২ মিনিট আগে
নিহত আব্দুর রহমান মিঠাপুকুর উপজেলার গোপালপুর ইউনিয়নের বান্দেরপাড়া ঘুরিয়াখাল গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে। পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, তিনি পলাশবাড়ী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং গতকাল বিকেল থেকে নিখোঁজ ছিলেন।
২৩ মিনিট আগে