Ajker Patrika

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল রূপপুর প্রকল্পের দুই শ্রমিকের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি 
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল রূপপুর প্রকল্পের দুই শ্রমিকের
নিহত রাব্বি হোসেন ও নিশান মুন্সি। ছবি: সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের দুই শ্রমিক নিহত হয়েছেন। গতকাল শনিবার রাতে শহরের আলহাজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের জয়নগর গ্রামের শাহজাহান আলীর ছেলে রাব্বি হোসেন (২৭) এবং একই ইউনিয়নের মানিকনগর গ্রামের গোলাম রসুল মুন্সির ছেলে নিশান মুন্সি (২২)। তাঁরা দুজনই রূপপুর প্রকল্পে কর্মরত ছিলেন এবং ডিউটি শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ৯টার দিকে রাব্বি ও নিশান মোটরসাইকেলে করে বাড়ির পথে রওনা দেন। ঈশ্বরদী শহরের আলহাজ মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দুজনই গুরুতর আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আহত দুজনকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে রাব্বি হোসেন মারা যান। আজ রোববার সকালে নিশান মুন্সির মৃত্যু হয়।

ঈশ্বরদী ফায়ার সার্ভিস ও ওয়্যারহাউস ইনচার্জ মীর আমিরুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে চিকিৎসকের পরামর্শে তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান বলেন, দুর্ঘটনায় নিহত দুজনের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন আবদুস সাত্তার পাটোয়ারী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত