নোয়াখালীর সুবর্ণচরে খাল থেকে হালিমা বেগমের (৪৮) চোখ থেঁতলানো লাশ উদ্ধারের ঘটনায় স্বামী জসিম উদ্দিনকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে র্যাব-১১ এর সদস্যরা জসিম উদ্দিনকে লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থেকে গ্রেপ্তার করেন। পরে দিবাগত রাত দেড়টার দিকে চরজব্বার থানা–পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এর আগে, গত বৃহস্পতিবার ওই নারীর লাশ উদ্ধারের পর রাতেই নিহতের বড় ছেলে শরিফ বাদী হয়ে অজ্ঞাতনামা ৫–৬ জনকে আসামি করে হত্যা মামলা করেন। মামলায় জসিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
নিহত হালিমা লক্ষ্মীপুর জেলার মৃত আব্দুল লতিফের মেয়ে ও জসিম উদ্দিনের স্ত্রী। ১০ বছর ধরে হালিমা ও জসিম আলাদা থাকেন। এই দম্পতির পাঁচ ছেলে সন্তান রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোর্তাহীন বিল্লাহ। তিনি বলেন, র্যাবের কাছে গ্রেপ্তার পর তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চর পানাউল্যাহ গ্রামের মালেক খাল থেকে দুই হাত–পা বাঁধা অবস্থায় চোখ থেতলানো ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হালিমা তাঁর বসত ঘরে একাই বাস করতেন। তবে ছোট ছেলে বয়ান (২৫) প্রায় আসা যাওয়া করতেন। গত বুধবার বড় ছেলে শরীফের স্ত্রীর দায়ের করা নারী নির্যাতনের মামলায় আদালতে হাজিরা দিয়ে হালিমা বিকেলে বাড়ি ফিরে আসেন। পরে এক প্রতিবেশীর বাড়িতে সন্ধ্যা ৭টা পর্যন্ত আড্ডা দেন। এর মধ্যে হালিমা মোবাইল ফোনে অজ্ঞাতনামা এক ব্যক্তির কল পেয়ে সেখান থেকে চলে যান। পরদিন সকালে তাঁর বসত ঘরের অদূরে এক খালে তাঁর হাত পা বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ।

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সদর ইউনিয়নে একটি ফ্ল্যাট থেকে মনোয়ারা বেগম (৫৫) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে উদ্ধার করে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
৪ মিনিট আগে
চট্টগ্রামের রাউজানে অনুমোদন ছাড়া সার বিক্রি ও মজুতের পাশাপাশি কৃষকদের কাছে অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা সদরের ফকিরহাট এলাকায় আরফান সিকদারের দোকানে এ অভিযান চালানো হয়।
৭ মিনিট আগে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর পরীক্ষায় সিজিপিএ ৪-এর মধ্যে ৩ দশমিক ৯৭ পেয়ে সেরা ফল করেছেন মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের সাবেক শিক্ষার্থী আনিছা আক্তার লাবনী। এ অর্জনের জন্য তিনি ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড, সম্মাননা সনদ, ক্রেস্ট ও শিক্ষাবৃত্তি পেয়েছেন।
১০ মিনিট আগে
ঢাকার কেরানীগঞ্জে দিনদুপুরে সেলুনে ঢুকে গুলি করে এবং পরে চাপাতি দিয়ে কুপিয়ে মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকার ‘পাটালি গ্রুপের’ সদস্য ফরহাদকে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে উপজেলার শাক্তা ইউনিয়নের আরশিনগর এলাকায় এ ঘটনা ঘটে।
১২ মিনিট আগে