
নোয়াখালী সুপার মার্কেটের ‘নিলয় জুয়েলার্সে’ চুরির ঘটনায় মোর্শেদ মহসিন, তাঁর স্ত্রী শিল্পী আক্তারসহ আলাউদ্দিন নামের তিনজনকে আটক করেছে পুলিশ। তাঁরা সবাই আন্তজেলা চোর চক্রের সদস্য বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে চুরি হওয়া ১২৭ ভরি স্বর্ণের মধ্যে ৯ ভরি ৪ আনা ২ রত্তি ৭ পয়েন্ট স্বর্ণ উদ্ধার করা হয়।
আজ রোববার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. লিয়াকত আকবর।
পুলিশ সুপার জানান, ১ জানুয়ারি নোয়াখালী সুপার মার্কেটের চতুর্থ তলায় অবস্থিত নিলয় জুয়েলার্সে ৮-১০ জনের একটি সংঘবদ্ধ দল শাটারের তালা ভেঙে প্রবেশ করে। তারা ১২৭ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায়। পরে এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সুধারাম মডেল থানায় মামলা দায়ের করেন। এ ঘটনার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযানে নামে পুলিশের একাধিক দল।
অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার মুরাদনগর ভাঙ্গরা পাকা সড়কে অভিযান পরিচালনা করে মোর্শেদ মহসিন ও তাঁর স্ত্রী শিল্পী আক্তার এবং আলাউদ্দিনকে আটক করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের হাটহাজারী থানাধীন বড়দীঘির পাড় এলাকার ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে চোরাইকৃত ৯ ভরি ৪ আনা ২ রতি ৭ পয়েন্ট স্বর্ণালংকার উদ্ধার করা হয়। মামলার তদন্ত অব্যাহত আছে। আসামিরা আদালতে নিজেদের দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেছেন।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
২৮ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৩২ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে