
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অতিরিক্ত দামে পাইকারি এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ১২ কেজি ওজনের সিলিন্ডার ২ হাজার টাকা দরে বিক্রির রশিদ পাওয়ায় দুটি প্রতিষ্ঠানকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত উপজেলার চৌমুহনী চৌরাস্তা ও মীরওয়ারিশপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন। অভিযানে সহযোগিতা করে বেগমগঞ্জ মডেল থানার উপপরিদর্শক মাহফুজের নেতৃত্বে পুলিশের একটি দল।
অভিযান সূত্রে জানা যায়, সারা দেশে এলপিজি গ্যাস সিলিন্ডারের বাজারে অস্থিরতার মধ্যে বেগমগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় দেখা যায়, সরকার নির্ধারিত ১২ কেজি সিলিন্ডারের খুচরা মূল্য ১ হাজার ৮৩৭ টাকা। এর বিপরীতে পাইকারি ক্রয়মূল্য ১ হাজার ৭৪২ টাকা। লোড-আনলোড, শ্রমিক, পরিবহন ও মুনাফাসহ পাইকারি বিক্রয়মূল্য ১ হাজার ৯০২ টাকা হলেও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর রশিদে ২ হাজার টাকা করে মূল্য দেখানো হয়েছে।
এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ও ৪০ ধারায় মূল্যতালিকা সংরক্ষণ না করা এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রির অপরাধে সালমা ট্রেডার্সকে ২৫ হাজার টাকা এবং তাহির কর্পোরেশনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন জানান, ভোক্তাদের অধিকার সংরক্ষণ ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বাজারে এলপিজি গ্যাস সিলিন্ডারের কৃত্রিম সংকট সৃষ্টি এবং অতিরিক্ত দামে বিক্রির সঙ্গে জড়িত ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে বিভিন্ন ঘটনায় ৫৩টি মামলা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১ মিনিট আগে
নেত্রকোনার কলমাকান্দা উপজেলা নির্বাচন অফিসে আবারও দুই রোহিঙ্গা নাগরিকের বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরির অভিযোগ উঠেছে। রংছাতি ইউনিয়নের শান্তিনগর গ্রামের বাসিন্দা দেখিয়ে নূর হালিমা (২৫) ও মুজিবুর রহমান নামে দুজনের এনআইডি তৈরির প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এর মধ্যে নূর হালিমার এনআইডি গত ১১ আগস
৪ মিনিট আগে
সার নিতে সকাল থেকেই গুদামের সামনে ভিড় করেন শত শত কৃষক। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে থাকলে একপর্যায়ে কয়েকজন কৃষক গুদামের ভেতরে ঢুকে পড়েন। এতে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ও উপজেলা প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
১ ঘণ্টা আগে
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বড়াল নদীর ওপর সেতু নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সড়ক ও জনপথ বিভাগের অর্থায়নে জোনাইল-চাটমোহর আঞ্চলিক সড়কের জোনাইল বাজার এলাকায় সেতুটি নির্মাণ করা হচ্ছে। প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে ৮ কোটি ৪৯ লাখ ৫৮ হাজার ৬৩৮ টাকা।
১ ঘণ্টা আগে