
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি ও জামায়াতের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয় বিএনপির অফিস ভাঙচুর করারও অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন উভয় দলের অন্তত ১০ নেতা-কর্মী।
গতকাল শুক্রবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দিনার দোকান এলাকায় দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে যুবদল নেতা আনোয়ার হোসেন (৩২), রিপন মিয়া (২৭), ফারুক (২৭), সিরাজপুর ৮ নম্বর ওয়ার্ডের ছাত্রশিবির সভাপতি ওসমান (২৪), সেক্রেটারি রিফাতসহ (২৫) অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পূর্ববিরোধের জেরে সিরাজপুর ইউনিয়ন জামায়াতের আমির আবুল হাসেমের ছেলে মুজাহিদ ছাত্রদলের এক কর্মীকে স্থানীয় পিএল একাডেমি মাঠে নিয়ে মারধর করেন। পরে ছাত্রদল কর্মীরা শিবিরের এক কর্মীকে মারধর করেছেন—এমন খবর পেয়ে গতকাল রাত ১১টার দিকে স্থানীয় বিএনপির অফিস ভাঙচুর করেন জামায়াত ও শিবিরের কর্মীরা।

ইউনিয়ন জামায়াতের আমির আবুল হাসেম বলেন, ‘বিষয়টি সমাধানের উদ্দেশে গতকাল রাত ৮টার দিকে ইউনিয়ন ছাত্রশিবিরের সহকারী পরিচালক আবদুল্লাহ আল মুজাহিদসহ কয়েকজন নেতা-কর্মী একটি চা-দোকানে যান। সেখানে স্বেচ্ছাসেবক দল নেতা ফারুক ও সিএনজিচালক বেলালের নেতৃত্বে শিবিরের নেতা-কর্মীদের ওপর হামলা চালানো হয়। খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে সরিয়ে দিয়ে চলে আসি। এরপর রাত পৌনে ১০টার দিকে আবারও দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়।’
উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আফতাব আহমেদ বাচ্চু অভিযোগ করেন, ‘তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিবির বহিরাগত লোকজন এনে বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা চালায়। এ সময় বিএনপির কার্যালয় ও একটি দোকান ভাঙচুর করা হয়। মুমূর্ষু অবস্থায় স্বেচ্ছাসেবক দল নেতা ফারুক চিকিৎসাধীন রয়েছেন।’
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পদ্মা নদীর পানি বৃদ্ধির কারণে রাজশাহী মহানগরের ২৪ নম্বর ওয়ার্ডের তালাইমারি শহীদ মিনার এলাকার নদীতীরে বসবাসরত বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণসামগ্রী ও জরুরি ওষুধ বিতরণ করেছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন।
৯ মিনিট আগে
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল বলেছেন, কোনো রাস্তার ওপর অবৈধভাবে দোকানপাট বসতে দেওয়া হবে না। অবৈধ দোকানের কারণে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছে এবং তারা বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। লালপুরের মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে আমাদের সব ধরনের প্রচেষ্টা অব্যাহত
১৫ মিনিট আগে
পাবনার ঈশ্বরদীর পদ্মার চরে ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ লক্ষ্যে প্রকল্প-সংশ্লিষ্ট দেশি-বিদেশি উদ্যোক্তা ও কর্মকর্তারা আজ বুধবার দুপুরে উপজেলার সাঁড়া ইউনিয়নের আরামবাড়িয়ার চরের জমি ও পারিপার্শ্বিক অবস্থা পরিদর্শন করেছেন।
১৭ মিনিট আগে
বগুড়ার ধুনটে সড়কের সরকারি গাছ রাতের আঁধারে কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে। গত দুই বছর ধরে সড়কের বিভিন্ন স্থান থেকে গাছ কেটে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। পুলিশ কয়েক দফা অভিযান চালিয়ে কাটা গাছের গুঁড়ি উদ্ধার করলেও এখন পর্যন্ত জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
২১ মিনিট আগে