
‘কেয়ার বাংলাদেশ’–এর সহযোগিতায় ও ঢাকা আহ্ছানিয়া মিশনের বাস্তবায়নে নোয়াখালী ও ফেনীতে ইস্টার্ন ফ্লাড রেসপন্স–২০২৪ প্রোগ্রাম চলমান। এর আওতায় গতকাল শনিবার ফেনীর ফুলগাজীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি মানবিক সহায়তা প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিকেলে উপজেলার পল্লী বিদ্যুৎসংলগ্ন ডিএফইডি অফিসে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে আর্থিক সহায়তা ও হাইজিন কিট বিতরণ করা হয়। এই কার্যক্রমটি ফেনীর মুন্সিরহাট ও আমজাদহাট ইউনিয়নেও বিস্তৃত হবে। এ ছাড়া মুন্সিরহাট ইউনিয়নের কামাল্লা এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ইউনিসেফের সহযোগিতায় পানি বিশুদ্ধকরণ করে নিরাপদ পানি সরবরাহ করা হচ্ছে।
গতকাল কেয়ার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর রাম দাস উপরিউক্ত কার্যক্রমগুলো পরিদর্শন করেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে তাঁদের অভিজ্ঞতা সম্পর্কে জানেন। এ সময় কেয়ার বাংলাদেশ ও ঢাকা আহ্ছানিয়া মিশনের অন্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে, রাম দাস ফেনী জেলা প্রশাসক ও ফুলগাজী উপজেলার ইউএনওর সঙ্গে সাক্ষাৎ করেন এবং বন্যার্তদের জন্য সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

কয়েক বছর ধরে নদী ভাঙনে উপজেলার মেখলি এলাকার শত শত বসতভিটা, ফসলি জমি ও বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এখনো ভাঙন ঝুঁকিতে রয়েছে অসংখ্য বসতবাড়ি ও আবাদি জমি। প্রতিনিয়ত নদীভাঙনে ছোট হয়ে আসছে এলাকার মানচিত্র।
৬ মিনিট আগে
মুন্সিগঞ্জের গজারিয়ায় ভুয়া ডিবি পরিচয়ে ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে আন্তঃজেলা চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে একটি হ্যান্ডকাফ, দুটি ওয়াকিটকি এবং তিনটি চোরাই অটোরিকশা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।
১৫ মিনিট আগে
কলকাতার মির্জা গালিব স্ট্রিটের হোটেল শিখা ইনে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মধ্যে ৭ বাংলাদেশির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। দুই দেশের আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে মরদেহ দেশে আনা হবে। এ ঘটনায় হোটেলের ইজারাদার আবু জাফরকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ।
২০ মিনিট আগে
কুমিল্লার হোমনায় হোমনা ভিক্টর স্কুল এন্ড কলেজের বারান্দায় গাঁজা সেবনের দায়ে তিন যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালত। পরে এসিল্যান্ড আহমেদ মোফাচ্ছের প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। বৃহস্পতিবার তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।
৩৬ মিনিট আগে