
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের তিনজন শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় অপরাধীদের গ্রেপ্তার করতে প্রশাসনকে ১২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা।
আজ রোববার বিকেলে চৌমুহনী চৌরাস্তা এলাকায় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। এ সময় চৌরাস্তার চারপাশ ব্লক করে দিয়ে বিচারের দাবিতে স্লোগান দিতে থাকেন তাঁরা।

বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন নোবিপ্রবি শিক্ষার্থী বনি ইয়ামিন, রিয়াদুল জান্নাত মারিয়া, সালাউদ্দীন মহসীনসহ অনেকে।

বক্তারা জানিয়েছেন, শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারে কোনো কালক্ষেপণ করা যাবে না। প্রশাসনকে ’২৪-এর জুলাইয়ের কথা মনে করিয়ে দিতে চাই। শিক্ষার্থীদের ওপর আঘাত আসলে আর কাউকেই ছাড় দেওয়া হবে না। আগামী ১২ ঘণ্টার মধ্যে দোষীরা আইনের আওতায় না আসলে নোয়াখালীর ডিসি ও এসপি অফিস ঘেরাও করা হবে বলে হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।
বেগমগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান বলেন, ‘আমরা এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনা হবে।’

চাঁদপুরে আগস্ট উপলক্ষে আয়োজিত কাঙালি ভোজ চলাকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীসহ ৯ জনকে আটক করেছে সদর মডেল থানা-পুলিশ। আজ শনিবার আনুমানিক বেলা আড়াইটার দিকে পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গুনরাজদী সাঁতানি পাটোয়ারী বাড়ি জামে মসজিদ এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
৩ মিনিট আগে
আমলাতন্ত্রকে রাজনৈতিক প্রভাবমুক্ত ও পেশাদার করতে বাংলাদেশে ‘সিভিল সার্ভিস ন্যায়পাল’ প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছেন বিশিষ্ট নাগরিক ও গবেষকেরা। একই সঙ্গে সরকারি কর্মকর্তা নিয়োগ, পদায়ন ও পদোন্নতিতে রাজনৈতিক প্রভাব বন্ধে নীতিমালা প্রণয়ন এবং সংসদীয় কমিটির অনুমোদনের ব্যবস্থা করারও সুপারিশ করা হয়েছে...
৫ মিনিট আগে
তৃতীয় দফায় ৩৪ দিন পর সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও দানের ডেগ থেকে ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা পাওয়া গেছে। এর পাশাপাশি ২ ভরি স্বর্ণ, ২৩টি ২ আনা রৌপ্য এবং ১৯ ধরনের বৈদেশিক মুদ্রা পাওয়া গেছে। আজ শনিবার দিনভর প্রকাশ্যে এসব অর্থ গণনা করা হয়।
১৪ মিনিট আগে
রাজধানী ঢাকার সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক নিদর্শন নাগরিকদের কাছে তুলে ধরে ঢাকার প্রতি মমত্ববোধ ও দায়িত্ববোধ জাগ্রত করার জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আয়োজনে ঐতিহাসিক ‘ঢাকা হেরিটেজ রান’ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান থেকে সবুজ ও পরিচ্ছন্ন নগর গড়ে তোলার আহ্বান জানানো হয়।
৩০ মিনিট আগে