Ajker Patrika

হাতিয়া দ্বীপের পথিকৃৎ সাংবাদিক ছিলেন এম. দিলদার উদ্দিন: স্মরণসভায় বক্তারা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
হাতিয়া দ্বীপের পথিকৃৎ সাংবাদিক ছিলেন এম. দিলদার উদ্দিন: স্মরণসভায় বক্তারা
আজ বিকেলে উপজেলা সদর ওছখালী মুক্তিযোদ্ধা ভবনে ‘হাতিয়া কণ্ঠ পরিবার’ এম. দিলদার উদ্দিনের স্মরণসভার আয়োজন করে। ছবি: আজকের পত্রিকা

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বিশিষ্ট সাংবাদিক পাক্ষিক হাতিয়া কণ্ঠ পত্রিকার প্রতিষ্ঠাতা-সম্পাদক এম. দিলদার উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বিকেলে উপজেলা সদর ওছখালী মুক্তিযোদ্ধা ভবনে ‘হাতিয়া কণ্ঠ পরিবার’ এ স্মরণসভা আয়োজন করে। এর আগে গত ২ জুলাই এম. দিলদার উদ্দিন নোয়াখালীর একটি হাসপাতালে অসুস্থতাজনিত কারণে মৃত্যুবরণ করেন।

স্মরণসভায় বক্তারা এম. দিলদার উদ্দিনের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং হাতিয়ার সাংবাদিকতা, সমাজসেবা ও জনস্বার্থে তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, দিলদার উদ্দিন হাতিয়া উপজেলার পথিকৃৎ সাংবাদিক ছিলেন। তাঁর হাত ধরে উপজেলার প্রথম নিবন্ধিত পত্রিকা হাতিয়া কণ্ঠ প্রকাশিত হয়।

স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে হাতিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক খোন্দকার আবুল কালাম বলেন, এম. দিলদার উদ্দিন ছিলেন একজন নির্ভীক, নীতিবান ও দায়িত্বশীল সাংবাদিক। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় সমস্যাগুলো তুলে ধরে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করেছেন। তাঁর প্রতিষ্ঠিত ‘হাতিয়া কণ্ঠ’ স্থানীয় সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

অনুষ্ঠানে হাতিয়া কণ্ঠ পত্রিকার নির্বাহী সম্পাদক ইফতেখার হোসেন তুহিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতিয়া পৌরসভা বিএনপির সাবেক সভাপতি মোকাররম বিল্লাহ শাহাদাত, হাতিয়া জেলা বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক ফজলে আজিম তুহিন, কমিউনিস্ট পার্টির হাতিয়া উপজেলার সাধারণ সম্পাদক মাইন উদিন লেলিন, দৈনিক আজকের পত্রিকার স্টাফ রিপোর্টার সাইফুল মাসুম।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন আমার দেশ পত্রিকার হাতিয়া প্রতিনিধি জিএম ইব্রাহিম, সমকালের এম শাখাওয়াত হোসেন, সংগ্রাম পত্রিকার আমির হামজা, বৈশাখী টেলিভিশনের জিল্লুর রহমান রাসেল, আগামীর সময়ের ছায়েদ আহমদ, খবরের কাগজের হানিফ উদ্দিন সাকিব প্রমুখ।

স্মরণসভায় এম দিলদার উদ্দিনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। শেষে তাঁর পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত