
গাইবান্ধার পলাশবাড়ীতে ১ হাজার ২৭০টি ইয়াবাসহ জাহিদুল ইসলাম (৫০) নামের এক বাসচালককে আটক করছে র্যাব। এ ঘটনায় বাসটিও জব্দ করা হয়েছে। আটক জাহিদুল গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের দারিয়াপুর মিরের বাগান এলাকার বাসিন্দা।
আজ রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৩ ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।
র্যাব জানায়, আজ সকালে পলাশবাড়ী পৌরসভার দক্ষিণ বন্দর বগুড়া বাসস্ট্যান্ড এলাকার মহাসড়কে অভিযান চালানো হয়। চট্টগ্রাম থেকে গাইবান্ধাগামী একটি বিএম ভিআইপি যাত্রীবাহী বাসকে থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় চালকের আসনের নিচে রাখা পলিথিনে মোড়ানো ১ হাজার ২৭০টি ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় বাসটির চালককেও আটক করা হয়েছে।
এ বিষয়ে র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী বলেন, ইয়াবাসহ আটক চালককে গাইবান্ধা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, আসামিকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে দ্রুতগতির কোনো যানবাহনের চাপায় তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করেছিল পুলিশ। তবে নিহতের পরিবার ও স্বজনেরা শুরু থেকেই ঘটনাটিকে দুর্ঘটনা নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করে আসছেন।
১৬ মিনিট আগে
যশোরের মনিরামপুরে সড়কের পাশ থেকে ৪৫ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে মনিরামপুর-রাজারহাট সড়কের বেগারিতলা বাজার এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়...
১৯ মিনিট আগে
নওগাঁর মান্দায় অজ্ঞাতনামা যাত্রীবাহী একটি বাসের চাপায় আব্দুস সোবহান (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের বাবলাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২৩ মিনিট আগে
গাজীপুর মহানগরীর কাশিমপুরে ঝালমুড়ি কেনাবেচাকে কেন্দ্র করে কথা-কাটাকাটির জেরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে গাজী রাফেজ আহমেদ (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর অভিযুক্ত ঝালমুড়ি বিক্রেতা মো. আতাউর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৪৩ মিনিট আগে