
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় স্বামীকে গাছের সঙ্গে বেঁধে রেখে নববধূকে (১৮) সংঘবদ্ধ ধর্ষণ মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টায় উপজেলার মুছাপুর সীমান্ত এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার মুছাপুর ইউনিয়নের একরামুল হকের ছেলে আনোয়ার হোসেন রিয়াদ (২৮) ও এলাকার আলাউদ্দিনের ছেলে জালাল উদ্দিন মিষ্টার (২৮)।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদেকুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার সঙ্গে জড়িত পলাতক অপর আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।
গত ১৪ জুন মুছাপুর রেগুলেটর এলাকায় ঘুরতে যান নবদম্পতি। এ সময় জাহাঙ্গীর, রিয়াদ ও জালাল ছুরি দেখিয়ে হত্যার হুমকি দিয়ে নবদম্পতিকে আটক করেন। পরে স্বামীকে মারধর করে গামছা দিয়ে গাছের সঙ্গে বেঁধে নববধূকে বন বিভাগের বাগানে নিয়ে যান। জাহাঙ্গীর ও রিয়াদ তাঁকে ধর্ষণ করেন। ওই সময় গৃহবধূর স্বামীকে পাহারা দেন জালাল। এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় গত রোববার দুপুরে তিনজনকে আসামি করে মামলা করেছেন ভুক্তভোগী নববধূর স্বামী।

গোপন সংবাদের মাধ্যমে জানা যায়-বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলার আসামি কক্সবাজার থেকে ইউএস বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসবেন। ওই ফ্লাইটটি শুক্রবার দুপুর দেড়টায় হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে। ফ্লাইটটি নামার পর নাসির
৬ মিনিট আগে
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্ব পালনরত এক নিরাপত্তাকর্মীকে মারধর, সরকারি কাজে বাধা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১০ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।
১০ মিনিট আগে
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে লালমনিরহাট-বুড়িমারী রেলপথের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের দৌলজোর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১৫ মিনিট আগে
চার ঘণ্টা পর বিকেল সাড়ে ৫টার দিকে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। এর আগে মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়ায় সিলেট থেকে চট্টগ্রাম অভিমুখী আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের হুক ছিঁড়ে ছয়টি বগি বনের ভেতর রেখে অন্য ছয় বগি নিয়ে ট্রেনটি শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে পৌঁছায়।
২১ মিনিট আগে