
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের জোবায়ের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গা দখল করে নির্মিত অবৈধ দোকানঘর উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। বিদ্যালয়ের জায়গা দখল করে তা বিক্রি এবং সেখানে দোকানপাট তৈরির অভিযোগে সংবাদ প্রকাশের ১২ ঘণ্টার মধ্যে আজ শুক্রবার সকালে এ অভিযান চালানো হয়।
উপজেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত অভিযানে বিদ্যালয়ের সীমানার মধ্যে নির্মিত অবৈধ স্থাপনাটি গুড়িয়ে দেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছেন মং রাখাইন।
২১ আগস্ট রাত ১২:৪৫ মিনিটে দৈনিক আজকের পত্রিকা অনলাইনে ‘নোয়াখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গা বিক্রির অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে পূর্ব চরবাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বাশার মঞ্জুর বিরুদ্ধে বিদ্যালয়ের সীমানার প্রায় ছয় শতক জায়গা দোকান হিসেবে বিক্রির অভিযোগ তুলে ধরা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক অতুল চন্দ্র নাথ অভিযোগ করেন, স্কুলের সীমানার ভেতরের জায়গা দখল করে দোকান নির্মাণের ফলে শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকিব ওসমান বলেন, ‘প্রশাসনের পক্ষ থেকে সরকারি স্কুলের জায়গায় নির্মিত অবৈধ স্থাপনাটি গুড়িয়ে দেওয়া হয়েছে।’
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছেন মং রাখাইন বলেন, সরকারি সম্পত্তি অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণের বিষয়ে প্রশাসনের নিয়মিত নজরদারি রয়েছে। বিদ্যালয়ের জায়গা যাতে অবৈধভাবে দখল বা ব্যবহার করা না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
এর আগে বিদ্যালয়ের জায়গা বিক্রির অভিযোগের বিষয়ে চেয়ারম্যান আবুল বাশার মঞ্জু বলেছিলেন, তিনি সিডিএসপির সভাপতি থাকাকালে জায়গাটি তাঁর দখলে ছিল এবং দীর্ঘদিন ধরে দখলে থাকা খাসজমি তিনি বিক্রি করেছেন।
তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা তখন জানিয়েছিলেন, ‘সরকারি সম্পত্তি সরকার ছাড়া অন্য কারও বিক্রি বা হস্তান্তরের সুযোগ নেই। বিষয়টি তদন্ত করে সরকারি সম্পত্তি উদ্ধারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

চট্টগ্রাম নগরের একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা প্রায় ৯৯ ভরি ওজনের ৫৫টি স্বর্ণের চুড়ি উদ্ধার করেছে পাঁচলাইশ মডেল থানার পুলিশ। এ ঘটনায় দোকানের সেলসম্যান রোমেন দে (৩৬) ও জুয়েলারি ব্যবসায়ী শ্যামল সিংহকে (৪৭) গ্রেপ্তার করা হয়েছে।
১৮ মিনিট আগে
ময়মনসিংহের হালুয়াঘাটে রেজিয়া খাতুন (৮২) হত্যাকাণ্ডের মামলার প্রধান আসামি রিয়াদ হাসানকে (২০) দ্রুত গ্রেপ্তার এবং জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী। তবে পুলিশ জানিয়েছে, ঘটনার পরপরই মামলার দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগার
২১ মিনিট আগে
কর্ণফুলী নদীর কান্না থামছে না। নদীর তীর দখল করে গড়ে উঠেছে দুই হাজারের বেশি অবৈধ স্থাপনা। সরকার বদলের সঙ্গে সঙ্গে বদলেছে দখলদারের হাত। এই অবস্থায় নদী ও পরিবেশ বাঁচাতে ১০টি পরিবেশবাদী ও সামাজিক সংগঠন আজ শুক্রবার চট্টগ্রামের কর্ণফুলী নদীর ফিরিঙ্গীবাজার ব্রিজঘাট এলাকায় মানববন্ধন করেছে।
২৪ মিনিট আগে
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় হজরত শাহ তৈয়ব ছয়লানি (রহ.) ওয়াক্ফ এস্টেট মাজার ও মসজিদ এবং ৩৫-৪০টি দোকানের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে থানার ওসিসহ আহত হয়েছেন অন্তত ৩০ থেকে ৩৫ জন।
৩৫ মিনিট আগে