
নোয়াখালী জেলা ছাত্রদলের সদ্য ঘোষিত ৩৭ সদস্যবিশিষ্ট কমিটি প্রত্যাহারের দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ মিছিল করেছেন সংগঠনটির পদবঞ্চিত নেতা-কর্মীরা।
মঙ্গলবার (৫ মে) দুপুরে মাইজদী পৌর বাজার থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পুনরায় সেখানে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ইয়াসির আরাফাত শুভ, সদর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক শাহেদ বাবু, নোয়াখালী পৌরসভা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. ওয়াসিম, সাবেক সদস্যসচিব জিহাদুল ইসলাম সজীব ও নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আকবর হোসেন।
বক্তারা বলেন, কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের বাড়ি নোয়াখালীতে হওয়ায় তিনি দায়িত্ব পাওয়ার পর থেকে দলীয় স্বার্থের বাইরে গিয়ে নিজের ব্যক্তিগত স্বার্থ আদায় করে আসছেন। তাঁর বাবা ওয়ার্ড আওয়ামী লীগের নেতা। তাই তিনি আওয়ামী লীগের মতো কাজ করে জাতীয়তাবাদী ছাত্রদলের নোয়াখালীর রাজনীতি ধ্বংস করার জন্য উঠেপড়ে লেগেছেন।
তাঁরা অভিযোগ করেন, ২ মে রাতে কেন্দ্র থেকে ৩৭ সদস্যবিশিষ্ট নোয়াখালী জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়। যেখানে পদ পাওয়া বেশির ভাগ সদস্যের ছাত্রত্ব নেই, অনেকেই বিবাহিত। অষ্টম শ্রেণি পাস রয়েছেন কয়েকজন। ইতিমধ্যে ওই কমিটি থেকে ১০ জন পদত্যাগ করেছেন।
নেতা-কর্মীরা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে বিদ্রোহী প্রার্থীর পক্ষে ভোট করে বহিষ্কার হওয়া হাতিয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আরেফিন আলীকে বর্তমান জেলা কমিটির সহসভাপতি করা হয়েছে। নাসিরের এমন কর্মকাণ্ডে ত্যাগী নেতারা দলের রাজনীতি করার আগ্রহ হারাচ্ছেন। দ্রুত সময়ের মধ্যে ব্যক্তিগত পকেট কমিটি বিলুপ্ত করে যোগ্য নেতৃত্ব দেওয়া নেতাদের নেতৃত্বে নতুন কমিটি ঘোষণা করার জন্য বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা। এই কমিটি বাতিল না করলে আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার কথা জানান তাঁরা।

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পাঁচ বছর আগে মাসুদ রানা (৪৫) নামের এক ইতালিপ্রবাসীকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় পৌর আওয়ামী লীগের সহসভাপতি ইমদাদুল হক বাচ্চুকে প্রধান আসামি করে হত্যা মামলা করে পরিবার। তদন্ত শেষে ৩৪ জনের নাম উল্লেখ করে আদালতে অভিযোগপত্র জমা দেন পুলিশের তদন্ত কর্মকর্তা।
৭ মিনিট আগে
রূপগঞ্জে পুলিশের ওপর হামলা চালিয়ে হত্যা মামলার আসামি শামীম মিয়াকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় হামলায় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।
৩৬ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফে তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে মাহমুদুল্লাহ (১৯) নামের এক রোহিঙ্গা তরুণকে আটক করেছে পুলিশ। আটক মাহমুদুল্লাহ টেকনাফ জাদিমুড়া মুচনী ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
৩৯ মিনিট আগে
স্কুল শেষে চাচির সঙ্গে বাড়ি ফিরছিল ছোট্ট নুসরাত। বাড়িতে মা হয়তো মেয়ের ঘরে ফেরার অপেক্ষায় ছিলেন। কিন্তু রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির বাস চিরতরে কেড়ে নিল মায়ের আদরের ধন, কলিজার টুকরাকে। আজ মঙ্গলবার (৫ মে) দুপুর ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার চিনকি আস্তানা এলাকায় বাসের ধাক্কায়
৪০ মিনিট আগে