
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে সন্ত্রাস, ভূমি দখল, মাদক কারবার ও নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (২৬ জুলাই) দুপুরে ইউনিয়নের সর্বস্তরের সাধারণ জনগণের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ‘অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই, সাধারণ মানুষের অধিকার আদায়ে সোচ্চার হই’ স্লোগানে মুখর হন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাস, ভূমি দখল, মাদক কারবার, নারী নির্যাতন ও জবরদখলের ঘটনায় সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।
বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ নেতা ও পলাতক চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী, ইসমাইল কমান্ডার, কল্লা জামালসহ কয়েকজনের বিরুদ্ধে এসব কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। তাঁদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তারা।
সমাবেশে বক্তারা বলেন, সন্ত্রাস, দখলদারিত্ব, মাদক ব্যবসা ও নারী নির্যাতনের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা গেলে এলাকায় শান্তি, শৃঙ্খলা ও স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে।
এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে অভিযুক্ত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও পলাতক চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ‘গত বছরের ৫ আগস্টের পর থেকে আমি এলাকাছাড়া। আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। রাজনৈতিকভাবে আমাকে হয়রানি এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এসব অভিযোগ ছড়ানো হচ্ছে।’

বরাদ্দের মধ্যে শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের কার্যালয় নির্মাণ এবং সমাধিসৌধের সৌন্দর্যবর্ধন ও সার্বিক উন্নয়নে ১ কোটি টাকা, পীরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের ছাত্রীদের যাতায়াতের সুবিধার্থে বাইসাইকেল সংগ্রহে ৫ লাখ টাকা, পীরগঞ্জ আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়ে সৌরবিদ্যুৎ (সোলার প্যানেল) স্থাপনে ২ লাখ টাকা...
১ ঘণ্টা আগে
যশোরের কেশবপুরে নানাবাড়িতে বেড়াতে এসে শাপলা ফুল তুলতে গিয়ে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। সোমবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের জাহানপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত শিশুরা হলো যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর গ্রামের আক্তার হোসেনের ছেলে নয়ন হোসেন (৮) ও খাজুরা গ্রামের শাহজালালের...
১ ঘণ্টা আগে
গত রোববার দুপুর ১২টা। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-২-এর বহির্গমন পথ এলাকায় মানুষের উপচে পড়া ভিড়। লাগেজ ও ব্যাগ হাতে মানুষের জটলা। অনেক জায়গায় পথ আটকে পার্কিং করা হয়েছে প্রাইভেট কার, সিএনজি, মোটরসাইকেল। সেখানে হকার ও বিভিন্ন এজেন্সির দালালদের দৌরাত্ম্যও চোখে পড়েছে।
১ ঘণ্টা আগে
হাওরবেষ্টিত কিশোরগঞ্জ জেলায় সংক্রামক রোগ ডায়রিয়ার প্রাদুর্ভাব চলছে। চলতি বছরের ৯ মাসে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাসেবা নিয়েছে ২৪ হাজার ৯৮৩ জন রোগী। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার জেলার ১৫টি হাসপাতালে ভর্তি ছিল ১৮০ জন। এর মধ্যে ১০৭ রোগী ভর্তি হয়েছে এক দিনে।
১ ঘণ্টা আগে