
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ট্রেজারার নিয়োগের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। এ সময় তাঁরা বিশ্ববিদ্যালয়ের যোগ্য শিক্ষককে ট্রেজারার হিসেবে নিয়োগের দাবিও জানান। আজ রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এ সময় তাঁরা দাবি-সংক্রান্ত বিভিন্ন ফেস্টুন প্রদর্শন করেন।
শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদটি শূন্য রয়েছে। ফলে প্রতিনিয়ত ব্যাহত হচ্ছে বিভিন্ন কার্যক্রম। দক্ষ একাডেমিশিয়ান, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অংশগ্রহণ ও জুলাই আন্দোলনে সাহসী ভূমিকাকে প্রাধান্য দিয়ে বিশ্ববিদ্যালয় থেকে পদটিতে নিয়োগের দাবি জানান তাঁরা।
শিক্ষার্থীরা বলেন, বাইরের বিশ্ববিদ্যালয় থেকে কোনো ট্রেজারার নিয়োগ দেওয়া হলে প্রতিষ্ঠানের প্রতি তাদের দায়বদ্ধতা কম থাকে। চাকরির মেয়াদ শেষ হওয়ার পর তিনি চলে যান। ফলে শিক্ষার্থীরা পরবর্তী সময়ে কোনো প্রয়োজনে তাঁকে পান না।
তাই দ্রুত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীবান্ধব একজন শিক্ষককে ট্রেজারার নিয়োগের দাবি জানান তাঁরা। যেন দায়িত্বে থাকাকালীন ও পরবর্তী সময়ে প্রয়োজনে শিক্ষার্থীরা তাঁকে কাছে পান।

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬’ কার্যক্রম সফল করতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে স্বেচ্ছাসেবী নিয়োগের পরীক্ষা সম্পন্ন হয়েছে। আজ রোববার উপজেলার বালিগাঁও উচ্চবিদ্যালয়ে এ লিখিত ও ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়...
২ মিনিট আগে
২০২৬-২৭ অর্থবছরের জন্য ৫ হাজার ১০২ কোটি ৩৫ লাখ ৮ হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ২০২৫-২৬ অর্থবছরের ৩ হাজার ৪৬৩ কোটি ৬ লাখ ৯৭ হাজার টাকার সংশোধিত বাজেটও উপস্থাপন করা হয়।
৫ মিনিট আগে
এক নারী ও তিন শিশুসহ চারজন সীমান্ত দিয়ে জোরপূর্বক বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। এ সময় সালদানদী বিওপির নিয়মিত টহল দলের সদস্যরা শূন্যরেখার কাছাকাছি তাদের শনাক্ত করেন। পরে পরিস্থিতি মূল্যায়ন করে বিজিবির টহল দল তাদের বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করে।
৭ মিনিট আগে
মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে নবীনবরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, দেশপ্রেম না থাকলে ভালো কাজ করা সম্ভব নয় এবং প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না। অনুষ্ঠানে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ স্থানীয় গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।
৮ মিনিট আগে