
নোয়াখালী চাটখিল পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহপাটওয়ারীকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে যাত্রাবাড়ী থানা-পুলিশ সায়েদাবাদ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, চাটখিল উপজেলা যুবদল নেতা আলমগীর হোসেনের (আগুন) মৃত্যুর প্রায় সাড়ে আট বছর পর গত ১৬ অক্টোবর নোয়াখালী জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আলমগীরের ভাই গোলাম মাওলা বাদী হয়ে মামলা করেন। নোয়াখালী-১ আসনের সাবেক সংসদ সদস্যসহ এইচ এম ইব্রাহীমসহ ২৯ জন আওয়ামী লীগের নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন তিনি। ওই মামলায় সাবেক মেয়ের মোহাম্মদ উল্লাহকে ২ নম্বর আসামি করা হয়েছে।
চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহমেদ চৌধুরী জানান, ঢাকা থেকে পুলিশ মোহাম্মদ উল্লাহকে গ্রেপ্তার করে, তবে তাঁকে এখনো থানায় বা কোর্ট পাঠানো হয়নি।
উল্লেখ্য, এই মামলা হওয়ার পর সাবেক মেয়র মোহাম্মদ উল্লাহ তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে তিনিসহ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে আনিত এই মামলাটি সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন। একই সাথে তাদের কে হয়রানি করার জন্য মিথ্যা মামলা করা হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৫ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৪ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩৪ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে