Ajker Patrika

নোয়াখালীতে সরকারের উন্নয়ন প্রচারণা ও গুজব-অপপ্রচারের বিরুদ্ধে বিএনপির লিফলেট বিতরণ

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ২২ অক্টোবর ২০২৬, ১৬: ৫৯
নোয়াখালীতে সরকারের উন্নয়ন প্রচারণা ও গুজব-অপপ্রচারের বিরুদ্ধে বিএনপির লিফলেট বিতরণ
মাইজদী পৌর বাজার এলাকায় লিফলেট বিতরণ করছেন সংসদ সদস্য মো. শাহজাহান। ছবি: আজকের পত্রিকা

বর্তমান সরকারের গত আট মাসের উন্নয়নের চিত্র মানুষের কাছে পৌঁছে দিতে নোয়াখালীর জেলা শহর মাইজদীতে লিফলেট বিতরণ করেছে বিএনপি। দলটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও স্থানীয় সংসদ সদস্য (নোয়াখালী-৪) মো. শাহজাহানের নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে বিদ্যুৎ ও গ্যাস-সংকট নিয়ে কুচক্রী মহলের গুজব ও অপপ্রচারের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

আজ বৃহস্পতিবার দুপুরে মাইজদী পৌর বাজার এলাকায় জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন মো. শাহজাহান।

লিফলেট বিতরণ শেষে পৌর বাজারের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মো. শাহজাহান বলেন, দেশে বিদ্যুৎ খাতে সংকট শুরু হয়েছিল আওয়ামী লীগ সরকারের আমল থেকে। সে সময়ের ভুল সিদ্ধান্ত ও পরিকল্পনার খেসারত এখন জনগণকে দিতে হচ্ছে।

মো. শাহজাহান বলেন, গত দেড় দশকে হাসিনা সরকার একের পর এক বিদ্যুৎকেন্দ্র করলেও জ্বালানি ও টাকা কোথা থেকে আসবে, তার কোনো পরিকল্পনা করেননি। ফলে সক্ষমতা থাকলেও উৎপাদন বাড়েনি।

মো. শাহজাহান আরও বলেন, ২০২৪-এর গণ-অভ্যুত্থানের পর ড. ইউনূস সরকারও বিদ্যুৎ-সংকট সমাধানে কোনো কার্যকর ভূমিকা রাখেনি।

বিএনপির অন্য নেতারা বলেন, ২০০৯ সালের পর দেশে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা পাঁচ গুণ বাড়লেও উৎপাদন বেড়েছে তিন গুণের মতো। বিদ্যুতের ভাড়া ও চার্জ বেড়েছে ১৬ গুণ।

বিএনপির নেতারা আরও বলেন, ২০১৭ সালে গ্যাস উৎপাদন ছিল প্রতিদিন ২৭০ কোটি ঘনফুট, যা এখন ১৬২ ঘনফুটে নেমেছে। বর্তমান চাহিদা ৩৮০ কোটি ঘনফুটের বিপরীতে প্রতিদিন সরবরাহ হচ্ছে ২৭০ কোটি ঘনফুট। এর মধ্যে ২১০ কোটি ঘনফুট শুধু বিদ্যুৎকেন্দ্রেই লাগে।

সমাবেশে বক্তারা ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত লোডশেডিংয়ের চিত্রও তুলে ধরেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত