
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার জয়াগে গান্ধী আশ্রম ট্রাস্টের প্রধান কার্যালয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে মহাত্মা গান্ধীর ৭৫ তম প্রয়াণ দিবস। গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে আজ রোববার সকালে মহাত্মা গান্ধীর ভাস্কর্যে ফুল দেওয়া হয়।
এ সময় গান্ধী আশ্রম ট্রাস্টের পরিচালক রাহা নব কুমারের নেতৃত্বে বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, যুব শিক্ষার্থীরা অংশ নেয়। পরে গান্ধীর ভাস্কর্যে প্রদীপ প্রজ্বলন এবং সর্ব ধর্মীয় প্রার্থনা করা হয়। সর্ব ধর্মীয় প্রার্থনা শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা এবং গান্ধী আশ্রম ট্রাস্টের শিল্পীদের অংশগ্রহণে নাটিকা ‘মহাত্মা গান্ধীর শেষ প্রার্থনা’ মঞ্চস্থ হয়।
ট্রাস্টের পরিচালক রাহা নব কুমারের সভাপতিত্বে এবং মনিটরিং অ্যান্ড ডকুমেন্টেশন কো-অর্ডিনেটর খায়রুজ্জামান খোকনের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে বক্তব্য দেন প্রশাসনিক কর্মকর্তা শংকর বিকাশ পাল, পিস্-কো অর্ডিনেটর অসীম কুমার বকসী, ইন্টারনাল অডিটর মো. হাবিবুর রহমান, অফিস ম্যানেজার পূজা রাহা, স্বপন চন্দ্র পাল, গান্ধী মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা গৌরী মজুমদার প্রমুখ।

সিরাজগঞ্জের সয়দাবাদ এলাকায় ঢাকা থেকে রংপুর অভিমুখী লংমার্চে আসা জামায়াতের দুই নেতাকে ছুরিকাঘাতের অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার দুপুরের পর যমুনা সেতুর পশ্চিম মহাসড়কের পাশে সয়দাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
৪ মিনিট আগে
নাটোরের লালপুরে বাড়ির পাশে ডোবার পানিতে ডুবে দুই ভাই-বোন মারা গেছে। আজ শনিবার বিকেলে উপজেলার গোপালপুর পৌর এলাকার ঈশ্বরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু হচ্ছে ঈশ্বরপাড়া গ্রামের মো. আতিকুল ইসলাম ও মোছা. ববি খাতুন দম্পতির ছেলে আবু বক্কর সিদ্দিক (৬) ও মেয়ে সোহাগী খাতুন আতিয়ারা (৯)।
৭ মিনিট আগে
নীলফামারীতে আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, আমাদের দেশের গ্রামাঞ্চলে সাপের সাপে কাটার ঘটনা বেশি ঘটে। সাপের ছোবলের পর যথাসময়ে সঠিক চিকিৎসা গ্রহণ না করলে রোগীর মৃত্যু কিংবা গুরুতর শারীরিক জটিলতা দেখা দিতে পারে।
১২ মিনিট আগে
ময়মনসিংহের ভালুকায় নেওড়া নদীতে সাঁতার কাটতে নেমে তানভীর ইসলাম (১৪) নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজের ২৮ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করেছে ময়মনসিংহের ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল।
১৯ মিনিট আগে