
নোয়াখালীর হাতিয়ায় বিয়ের অনুষ্ঠানে গ্রামের মসজিদের হুজুরকে দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১১ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে এক নারীসহ দুজনকে আশঙ্কাজনক অবস্থায় জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ রোববার বিকেলে উপজেলার নলচিরা ইউনিয়নের লামছড়ি গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
উভয় পক্ষের আহত ব্যক্তিরা হলেন হেলাল উদ্দিন, ইমতিয়াজ, ফরিদ উদ্দিন, ওমর ফারুক, কোহিনুর বেগম, উম্মে কুলসুম, নাজিম উদ্দিন, মারজান উদ্দিন, সাইফুজ্জামান, শাহাবউদ্দিন ও মহিমা বেগম।
আহত ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বৃহস্পতিবার গ্রামের এক ব্যক্তির মেয়ের বিয়ের অনুষ্ঠান হয়। এতে এলাকার মসজিদের হুজুরকে দাওয়াত না দিয়ে পাশের গ্রামের এক হুজুরকে দাওয়াত দেওয়া হয়। এ নিয়ে হেলাল মাঝি ও কামালের পরিবারের কথা-কাটাকাটি হয়। বিষয়টি সমাধানের জন্য আজ গ্রামের কয়েকজন বৈঠকে বসেন। সেখানে কথাবার্তার একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ ঘটনায় পুলিশ হেফাজতে থাকা উপসহকারী কৃষি কর্মকর্তা শাহাবউদ্দিন জানান, বিয়ের দিন তাঁরা বাড়ির পাশের হুজুরকে দাওয়াত না দিয়ে পারিবারিক শিক্ষক অন্য এলাকার একজন হুজুরকে দাওয়া দেন। তাতে হেলাল মাঝিসহ কয়েকজন এসে বাধা দেন। পরে সবাইকে নিবৃত্ত করে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করেন। বিষয়টি নিয়ে আজ হেলাল মাঝির সঙ্গে তাঁদের পরিবারের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হেলাল মাঝির লোকজন তাঁদের ওপর হামলা চালান।
আহত হেলাল উদ্দিন বলেন, ‘গত বৃহস্পতিবার শাহাবউদ্দিনের ভাইয়ের মেয়ের বিয়েতে আমাদের মসজিদের হুজুরকে দাওয়াত না দিয়ে বাইরের হুজুরকে দাওয়াত দেওয়া হয়। আমি মসজিদের ক্যাশিয়ার হিসেবে শাহাবউদ্দিনকে বিষয়টি জিজ্ঞেস করলে তিনি ক্ষিপ্ত হয়ে আমাকে হুমকি দেন। আজকে বিষয়টি সুরাহা করতে বসার ব্যবস্থা করলে উপস্থিত সবার সামনে তাঁরা কথা-কাটাকাটি শুরু করেন। একপর্যায়ে তাঁরা আমাদের ওপর হামলা চালান।’
হাতিয়া থানার উপপরিদর্শক মিনহাজুল আবেদীন আজকের পত্রিকাকে বলেন, ‘শাহাবউদ্দিন ও মারজান নামের দুই ব্যক্তিকে জনরোষের কবল থেকে নিরাপত্তা হেফাজতে থানায় রাখা হয়েছে। মুমূর্ষু দুজনকে চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা সংঘর্ষের বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি।’

মুন্সিগঞ্জের সিরাজদিখানে কৃষিজমির উপরিভাগের মাটি (টপ সয়েল) ব্যবহার করে ইট প্রস্তুত করায় তিনটি ইটভাটাকে মোট ৯ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বেলা ১টা থেকে ৩টা পর্যন্ত উপজেলার লতব্দী ও বালুচর ইউনিয়নে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা...
১ ঘণ্টা আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রশাসনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ প্রায় সাড়ে ৭ হাজার মানুষের জন্য গণ-ইফতারের আয়োজন করা হয়। এতে ইফতার না পেয়ে কয়েক শ শিক্ষার্থী তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা ঘটনাস্থলেই উপাচার্যকে ঘিরে ‘ভুয়া’ ‘ভুয়া’ বলে প্রতিবাদ জানান।
১ ঘণ্টা আগে
কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেনের প্রত্যাহার আদেশ বাতিল এবং তাঁকে স্বপদে বহাল রাখার দাবিতে বিক্ষোভ-মিছিল ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। আজ মঙ্গলবার (৩ মার্চ) সকালে ‘২৪-এর জুলাই আন্দোলনের’ যোদ্ধা এবং জেলার সর্বস্তরের সাধারণ জনগণের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।
২ ঘণ্টা আগে
ব্যবসায়ীদের সংগঠন বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিনকে অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটেছে। প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশ তাঁকে উদ্ধার করে।
২ ঘণ্টা আগে