আজ বুধবার নোয়াখালীর চাটখিল ও সোনাইমুড়ী উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিব্বির হোসেন ও আবুল হোসেন নামের দুই ব্যক্তি নিহত হয়েছেন।
জানা গেছে, নিহত শিব্বির (২৪) চাটখিল উপজেলার ঘাটলাবাগ ইউনিয়নের বিনাতলা গ্রামের মাওলানা আজিজুর রহমানের ছেলে ও নিহত আবুল হোসেন (৫৫) সোনাইমুড়ীর ডুমুরিয়া এলাকার শহীদুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে চাটখিল উপজেলার ঘাটলাবাগ এলাকা থেকে মোটরসাইকেল যোগে গ্রামের বাসার দিকে যাচ্ছিলেন মসজিদের খতিব শিব্বির হোসেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান মোটরসাইকেলকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন শিব্বির। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে বেলা দেড়টার দিকে সোনাইমুড়ী উপজেলার নান্দিয়া পাড়া থেকে ডুমুরিয়ারটেকের দিকে যাত্রী নিয়ে যাচ্ছিলেন অটোরিকশাচালক আবুল হোসেন। তাঁর অটোরিকশাটি ডুমুরিয়ারটেক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অটোরিকশাটি উল্টে সড়কের পাশের ডোবায় পড়ে যায়। আহত আবুল হোসেনকে উদ্ধার করে বজরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অটোরিকশায় থাকা যাত্রী কুলসুমও আহত হয়েছেন।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, অটোরিকশা চালক আবুল হোসেনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

কুমিল্লার চৌদ্দগ্রামে বিয়ে না করায় কিশোরী প্রেমিকার ছুরিকাঘাতে সাইয়েদ আবদুল্লাহ সিয়াম (২২) নামে এক যুবক নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ সোমবার ভোরে উপজেলার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীপুর গ্রামে। সিয়াম ওই এলাকার এনামুল হকের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত কিশোরী (১৫) ও তার সহযোগী আরিয়ান খাঁন মাহিদকে আটক করেছ
১৩ মিনিট আগে
হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে (৬১) মুন্সীগঞ্জ কারাগারে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। সেখানে চিকিৎসা শেষ ফের তাঁকে কারাগারে ফেরত পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
ফরিদপুরের ভাঙ্গায় ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় জনতা ওই নারীকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে। আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রীর পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় সিরাজগঞ্জের কামারখন্দে গাছের চারার সঙ্গে নিম্নমানের জৈব সার বিতরণের অভিযোগে কামারখন্দ উপজেলা কৃষি কর্মকর্তা রতন চন্দ্র বর্মনকে খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি উপজেলায় বদলি করা হয়েছে।
২ ঘণ্টা আগে