
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুর ও আমিন বাজার এলাকায় বিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে পল্লী বিদ্যুতের দুই লাইনম্যান নিহত হয়েছেন। গতকাল সোমবার বিকেল ও সন্ধ্যায় ঘটনা দুটি ঘটে।
নিহতরা হলেন নোয়াখালীর পল্লী বিদ্যুৎ সমিতি চৌমুহনী অফিসের লাইনম্যান জাকির হোসেন ও আমিন বাজার জোনাল অফিসের লাইনম্যান ইব্রাহিম।
আমিন বাজার জোনাল অফিসের ডিজিএম আবুল বাসার শামছুদ্দিন আহমেদ বলেন, ‘বন্যার কারণে এলাকার বিভিন্ন স্থানে বিদ্যুতের লাইন ছিঁড়ে যায় এবং খুঁটি পড়ে যায়। বিকেলে আমিনবাজার এলাকায় ছিঁড়ে যাওয়া একটি বিদ্যুতের লাইন মেরামত করতে যান লাইনম্যান ইব্রাহিম। পরে সন্ধ্যার দিকে আমরা জানতে পারি ইব্রাহিম বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন। তবে কীভাবে তিনি বিদ্যুতায়িত হয়েছেন তা জানতে পারিনি।’
নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম (কারিগরি) মাসুদুর রহমান বলেন, বিকেলে মিরওয়ারিশপুর থেকে প্রায় অর্ধশত লোক চৌমুহনী অফিসে (সদর দপ্তর) আসেন। বন্যার কারণে তাদের লাইন বিচ্ছিন্ন হয়ে পানিতে পড়ে যাওয়ায় সেটি দ্রুত মেরামত করে সচল করতে বলে। একপর্যায়ে বাধ্য হয়ে লাইনম্যান জাকির হোসেন ও রায়হান ওই এলাকায় যান। কিন্তু লাইন ছিঁড়ে পড়া এলাকার পাশে পিডিবির অন্য একটি লাইন ছিঁড়ে পানিতে পড়ে থাকার বিষয়টি কেউ জানায়নি। ফলে লাইন মেরামত করতে গিয়ে পানিতে নামলে বিদ্যুতায়িত হয়ে মারা যান জাকির হোসেন। বর্তমানে নিহতদের মৃতদেহ হাসপাতালে রয়েছে। এ বিষয়ে কর্তৃপক্ষ পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।

বাগেরহাটের কচুয়া উপজেলায় অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে অচেতন করে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ফেরদৌস হাওলাদার (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। অভিযোগে উল্লেখ করা হয়, গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ফেরদৌস হাওলাদার ও তাঁর সঙ্গে থাকা দুজন ব্যক্তি কৌশলে ঘুমের ওষুধমিশ্রিত কোমল পানীয় ও মাদক...
১৪ মিনিট আগে
সৌদি আরবের কিং সালমান হিউম্যানিটেরিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার থেকে পাঠানো উপহারের প্রায় দেড় টন (১৯২ কার্টন) খেজুর কুড়িগ্রামে পৌঁছেছে। জেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা শাখা সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
২৪ মিনিট আগে
সুন্দরবনে কোস্ট গার্ড অভিযান চালিয়ে ডাকাত করিম শরীফ বাহিনীর সক্রিয় সদস্য ওসমান গণিকে (৩৮) অস্ত্র, গোলাবারুদসহ আটক করেছে। আজ বৃহস্পতিবার (১১ মার্চ) সকালে তাঁকে আটক করা হয়।
৪২ মিনিট আগে
মামলার অভিযোগে বলা হয়, আসামি মো. জাহাঙ্গীর হোসেনের পূর্ব পরিচিত ছিলেন ওই নারী। ঘটনার ১১ মাস আগে ভিকটিমের স্বামীর মৃত্যু হয়। পূর্বপরিচিত হওয়ায় জাহাঙ্গীর প্রায়ই তাঁর বাসায় আসা-যাওয়া করতেন। একপর্যায়ে তাঁর সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয়।
১ ঘণ্টা আগে