নোয়াখালীতে দেশীয় ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জ শপের বিরুদ্ধে ১ কোটি ৪৬ লাখ ২৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে। মামলায় প্রতিষ্ঠানটির উপদেষ্টাসহ সাত কর্মকর্তাকে আসামি করা হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেলে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ নং আমলি আদালতে মোহাম্মদ জাহাঙ্গীর আলম নামে এক ভুক্তভোগী বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় আরও ১৪ ভুক্তভোগীকে সাক্ষী করা হয়েছে।
আদালতের বিচারক মোসলেহ উদ্দিন মিজান মামলাটি আমলে নিয়ে পিবিআইকে মামলার তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন।
মামলায় ই-অরেঞ্জ এর উপদেষ্টা শেখ সোহেল রানাকে প্রধান আসামি করা হয়। এ ছাড়া সাবেক সিইও মো. নাজমুল আলম রাসেলসহ আরও ছয়জনকে আসামি করা হয়েছে।
মামলার বাদী মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, এ মামলায় ১৪ জনকে সাক্ষী করা হয়েছে। তিনি ও মামলার ১৪ সাক্ষীর সঙ্গে প্রতারণা করে ই-অরেঞ্জ ১ কোটি ৪৬ লাখ ২৩ হাজার ২০৮ টাকা আত্মসাৎ করে। প্রতারণার শিকার মামলার বাদীসহ ১৫ জন মোটরসাইকেল, মোবাইল ফোন, বিভিন্ন ইলেকট্রনিকস সামগ্রী ক্রয়ের উদ্দেশ্যে এবং নগদ টাকায় ই-অরেঞ্জ ভাউচারের ওপর অর্থলগ্নি করেছে। ২০২১ সালের মে মাস থেকে ২০২১ সালের জুলাই মাসের মধ্যে এসব টাকা বিনিয়োগ করা হয়। বর্তমানে টাকা কিংবা পণ্য না পাওয়ায় সর্বশান্ত হয়ে গেছেন তারা। তাই বাধ্য হয়ে আদালতের শরণাপন্ন হয়েছেন।
আরও পড়ুন:

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
৫ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৬ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
৬ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৬ ঘণ্টা আগে