
নোয়াখালীর সুবর্ণচরে মা-মেয়েকে দলবদ্ধ ধর্ষণ মামলার মূল হোতা এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতা আবুল খায়ের মুন্সিকে বিএনপির নির্বাচনী প্রচারে দেখা গেছে। গতকাল শনিবার বিকেলে উপজেলার চরওয়াপদা ইউনিয়নের আল-আমিন বাজারে বিএনপির নির্বাচনী কার্যালয়ে তাঁর উপস্থিতির একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে আল-আমিন বাজারে ধানের শীষের নির্বাচনী কার্যালয়ে বসে স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে প্রচারণার বিষয়ে আলোচনা করছিলেন চরওয়াপদা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের মুন্সি। এ সময় বিএনপির এক কর্মী গোপনে তাঁর ছবি তুলে ফেসবুকে পোস্ট করলে মুহূর্তেই তা ভাইরাল হয়। নির্বাচনী কার্যালয়ে তাঁর উপস্থিতিতে বিএনপির তৃণমূলে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে সেলিম নামের এক কর্মী লেখেন, ‘ঊর্ধ্বতন নেতারা হয়তো কোনো অনৈতিক সুবিধার বিনিময়ে এমন একজন ঘৃণ্য ব্যক্তিকে দলে জায়গা দিচ্ছেন, যা দলকে জনবিচ্ছিন্ন ও বিতর্কিত করবে।’
এ বিষয়ে আবুল খায়ের মুন্সি মোবাইল ফোনে বলেন, ‘আমি অনেক আগে আওয়ামী লীগের রাজনীতি ছেড়ে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছি। আমার ওয়ার্ডে বিএনপির অফিসও নিয়েছি।’
বিষয়টিতে বিস্ময় প্রকাশ করে চরওয়াপদা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অলি উদ্দিন সেলিম বলেন, ‘কে বা কারা আবুল খায়ের মুন্সিকে বিএনপির নির্বাচনী প্রচারণায় এনেছে, আমি জানি না। তাঁর মতো চিহ্নিত অপরাধী ও আওয়ামী লীগের নেতা যদি বিএনপির হয়ে প্রচারণা চালায়, তবে সাধারণ ভোটাররা আমাদের থেকে মুখ ফিরিয়ে নেবে।’
২০২৪ সালের ফেব্রুয়ারিতে নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় সিঁধ কেটে মা ও মেয়েকে দলবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি আবুল খায়ের মুন্সি। এই মামলায় দীর্ঘদিন কারাগারেও ছিলেন তিনি।

কুষ্টিয়ার মিরপুরে নিখোঁজের চার দিন পর হাসনা খাতুন (৭০) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার গোবিন্দগুনিয়া এলাকার জিকে (গঙ্গা-কপোতাক্ষ) খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। উদ্ধারের সময় তাঁর কোমরে বালুর বস্তা বাঁধা ছিল...
২৪ মিনিট আগে
ফ্রিজ-টিভি কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলায় উপজেলার ভিরাল্লা বনাম আলিয়াবাদ প্রতিদ্বন্দ্বিতা করছিল। খেলার প্রথমার্ধে ভিরাল্লা গোল দিয়ে এগিয়ে যায়। পরবর্তীতে আলীয়াবাদ গোল দিয়ে খেলায় সমতা ফিরে আসে। এমতাবস্থায় ভিরাল্লার দলে তুহিন নামের এক সমর্থকের সঙ্গে গোল করা নিয়ে আলিয়াবাদের...
২৮ মিনিট আগে
উপজেলা জামায়াতের আমির মাওলানা নাদেরুজ্জামান ও সেক্রেটারি মুহাম্মাদ শিহাব উদদীন স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, শান্তিপূর্ণ স্বাগত মিছিল চলাকালে দুর্বৃত্তদের এ ধরনের হামলা উদ্বেগজনক ও নিন্দনীয়। রাজনৈতিক কর্মসূচিতে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই কাম্য নয়।
৩৩ মিনিট আগে
ভোলার লালমোহন উপজেলায় গাঁজাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে উপজেলার কালমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের ডাওরি বাজার ব্রিজসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৩৫ মিনিট আগে