
নোয়াখালীর চাটখিলে দুর্বৃত্তদের ফেলে যাওয়া পাঁচটি পেট্রল বোমা উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত ১০টার দিকে উপজেলার চাটখিল বাজারসংলগ্ন সোনাইমুড়ী-রামগঞ্জ সড়কে এ ঘটনা ঘটে। এর আগে কয়েকটি পেট্রল বোমার বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।
চাটখিল সার্কেলের সহকারী পুলিশ সুপার নিত্যানন্দ দাস পেট্রল বোমা উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন।
পুলিশ জানায়, গতকাল রাতে চাটখিল পৌরসভার সামনের সোনাইমুড়ী-রামগঞ্জ সড়কে অজ্ঞাতনামা ২৫-৩০ জন দুষ্কৃতকারী কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটায়। এ সময় জনমনে আতঙ্ক বিরাজ করে। খবর পেয়ে চাটখিল থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে গেলে তারা পালিয়ে যায়। এ সময় সড়কে পড়ে থাকা ব্যাগ থেকে পাঁচটি পেট্রল বোমা জব্দ করা হয়।
সহকারী পুলিশ সুপার নিত্যানন্দ দাস বলেন, ‘হঠাৎ করে সড়কের ওপর এসে কয়েকজন দুর্বৃত্ত নারায়ে তাকবির আল্লাহু আকবার ও জিয়ার সৈনিক এক হও বলে বিকট শব্দে বোমার বিস্ফোরণ ঘটায়। জনমনে আতঙ্ক সৃষ্টি করতে তারা এ কাজ করে। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই তারা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে পাঁচটি পেট্রল বোমা উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হবে।’

নওগাঁয় গত রোববার রাতে বয়ে যাওয়া আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঝড়ে ঘরবাড়ি ছাড়াও কলা, ভুট্টা, গম, আলু, শাকসবজিসহ ৭৩১ দশমিক ৫ হেক্টর জমির ফসল ক্ষতির মুখে পড়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কলাবাগানের।
৩ ঘণ্টা আগে
সেলিম রহমান, পেশায় একজন বেসরকারি চাকরিজীবী। গতকাল সোমবার রাজধানীর এলিফ্যান্ট রোডে এক দোকানে ছোট্ট একটি তালিকা দেখে দেখে পোশাক কিনছিলেন। কেনাকাটার একপর্যায়ে বলেন, মাত্র সাত হাজার টাকায় স্ত্রী, দুই সন্তান আর বৃদ্ধ মায়ের জন্য ঈদের কেনাকাটা সেরেছেন।
৪ ঘণ্টা আগে
রাজশাহীর একটি পশুর হাট অর্ধেক মূল্যে ইজারা নিতে বিএনপি ও জামায়াত নেতাদের মধ্যে গোপন সমঝোতা হয়েছে। গত বছর প্রায় ১৪ কোটি টাকায় ইজারা হলেও এবার সমঝোতা করে দর দেওয়া হয়েছে মাত্র ৭ কোটি ৪০ লাখ টাকা। নগরের উপকণ্ঠে সিটি হাট নামের এই পশুর হাট পরিচালনা করে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। রাজনৈতিক আঁতাতের ফলে
৪ ঘণ্টা আগে
গরম শুরু না হতেই বিদ্যুৎ-বিভ্রাট দেখা দিয়েছে উপকূলীয় দ্বীপ জেলা ভোলায়। এখানে বিদ্যুৎ আসে আর যায়। প্রায় এক সপ্তাহ ধরে বিদ্যুতের আসা-যাওয়ার এমন ঘটনায় ভোগান্তিতে পড়েছেন গ্রাহকেরা। গত রোববার সকাল থেকে বেলা ৩টা পর্যন্ত অন্তত পাঁচবার বিদ্যুৎ চলে গেছে এবং এসেছে। এতে অনেক বাসাবাড়ি ও দোকানে কাঁচা পণ্যসহ ইলেক
৫ ঘণ্টা আগে