
সিনিয়র-জুনিয়র বাগ্বিতণ্ডা ও হাতাহাতির কারণে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ছাত্রলীগের ৭ নেতাকমীর্কে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি নাঈম রহমান।
এর আগে সোমবার রাতে নোবিপ্রবির শাখা ছাত্রলীগের সভাপতি নাঈম রহমান ও সাধারণ সম্পাদক জাহিদ হাসান শুভ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের শৃঙ্খলা ও মর্যাদা পরিপন্থী কার্যকলাপে লিপ্ত হওয়ার অভিযোগে আজহারুল ইসলাম সজিব (সাংগঠনিক সম্পাদক, আব্দুল মালেক উকিল হল শাখা), তৌহিদুল ইসলাম রাফি (উপ-প্রচার সম্পাদক, আব্দুল মালেক উকিল হল শাখা), মো. সোহান হোসেন (ধর্ম বিষয়ক সম্পাদক, আব্দুল মালেক উকিল হল শাখা), জয় প্রকাশ বর্মণ (যুগ্ম—সাধারণ সম্পাদক, ভাষা শহিদ আব্দুস সালাম হল শাখা), রিদুয়ান বিন আজাদ (সাংগঠনিক সম্পাদক, ভাষা শহিদ আব্দুস সালাম হল শাখা), শাহরিয়ার সাকিব (কর্মী, বাংলাদেশ ছাত্রলীগ, নোবিপ্রবি শাখা), হিমেল দাশ (তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, আব্দুল মালেক উকিল হল শাখা) কে স্ব স্ব পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হলো।
একই সঙ্গে পরবর্তীতে তাঁদের কেন স্থায়ী বহিষ্কার করা হবে না, তাঁর লিখিত জবাব সভাপতি সাধারণ সম্পাদককে আগামী ৭ দিনের মধ্যে লিখিত দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
নোবিপ্রবি শাখা ছাত্রলীগের সভাপতি নাঈম রহমান বলেন,‘সিনিয়র জুনিয়র নিয়ে হাতাহাতির ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে কমিটি আমাদের কাছে প্রতিবেদন জমা দিবেন। তদন্তের ভিত্তিতে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’
উল্লেখ্য, গত সোমবার (৩ জুন) নোবিপ্রবির বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটরিয়ামে নোবিপ্রবির ব্যবসায় প্রশাসন বিভাগের ২০১৮—১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে এ বাগ্বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।

চাঁদপুরে আগস্ট উপলক্ষে আয়োজিত কাঙালি ভোজ চলাকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীসহ ৯ জনকে আটক করেছে সদর মডেল থানা-পুলিশ। আজ শনিবার আনুমানিক বেলা আড়াইটার দিকে পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গুনরাজদী সাঁতানি পাটোয়ারী বাড়ি জামে মসজিদ এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
৩ মিনিট আগে
আমলাতন্ত্রকে রাজনৈতিক প্রভাবমুক্ত ও পেশাদার করতে বাংলাদেশে ‘সিভিল সার্ভিস ন্যায়পাল’ প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছেন বিশিষ্ট নাগরিক ও গবেষকেরা। একই সঙ্গে সরকারি কর্মকর্তা নিয়োগ, পদায়ন ও পদোন্নতিতে রাজনৈতিক প্রভাব বন্ধে নীতিমালা প্রণয়ন এবং সংসদীয় কমিটির অনুমোদনের ব্যবস্থা করারও সুপারিশ করা হয়েছে...
৬ মিনিট আগে
তৃতীয় দফায় ৩৪ দিন পর সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও দানের ডেগ থেকে ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা পাওয়া গেছে। এর পাশাপাশি ২ ভরি স্বর্ণ, ২৩টি ২ আনা রৌপ্য এবং ১৯ ধরনের বৈদেশিক মুদ্রা পাওয়া গেছে। আজ শনিবার দিনভর প্রকাশ্যে এসব অর্থ গণনা করা হয়।
১৫ মিনিট আগে
রাজধানী ঢাকার সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক নিদর্শন নাগরিকদের কাছে তুলে ধরে ঢাকার প্রতি মমত্ববোধ ও দায়িত্ববোধ জাগ্রত করার জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আয়োজনে ঐতিহাসিক ‘ঢাকা হেরিটেজ রান’ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান থেকে সবুজ ও পরিচ্ছন্ন নগর গড়ে তোলার আহ্বান জানানো হয়।
৩০ মিনিট আগে