
চট্টগ্রামের সাতকানিয়ার পশ্চিম ঢেমশা ইউনিয়নে পৃথক ঘটনায় পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুর থেকে বিকেলের মধ্যে এসব ঘটনা ঘটে। নিহত তিন শিশু হলো মো. এজাহার (৯), উম্মে মানহা (৭) ও আলিফা আক্তার (২)।
নিহত এজাহার উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ব্যবসায়ীপাড়া এলাকার অটোরিকশাচালক মো. জামাল উদ্দিনের ছেলে। উম্মে মানহা পশ্চিম ঢেমশা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইছামতি আলীনগর এলাকার জিয়াবুল হকের মেয়ে। আলিফা একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের অটোরিকশাচালক মো. ফারুকের মেয়ে।
পশ্চিম ঢেমশা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সরওয়ার কামাল ও নিহত শিশুদের স্বজনেরা জানান, এক স্বজনের বিয়ে উপলক্ষে পরিবারের সদস্যদের সঙ্গে এজাহার ও মানহা ইছামতি আলীনগর এলাকায় মো. ইসহাকের বাড়িতে বেড়াতে আসে।
বিকেলের দিকে বাড়ির উঠানে খেলছিল এজাহার ও মানহা। একপর্যায়ে সবার অগোচরে উঠানের পাশের পুকুরে পড়ে ডুবে যায় তারা।
বাড়ির গৃহকর্তা মো. ইসহাক পুকুরে গোসল করতে গিয়ে মানহাকে পানিতে ভাসতে দেখেন। উদ্ধার করে কেরানীহাটের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর প্রায় আধা ঘণ্টা খোঁজাখুঁজির পর একই পুকুর থেকে এজাহারের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
এদিকে দুপুর ১২টার দিকে পশ্চিম ঢেমশা ইউনিয়নের মোহসেন আউলিয়াপাড়া এলাকায় বাড়ির সামনের উঠানে পানির গ্লাস নিয়ে খেলছিল আলিফা। পরিবারের সদস্যদের অজান্তে উঠানের সামনের পুকুরে পড়ে ডুবে যায় সে। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর পুকুর থেকে আলিফার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
মো. সরওয়ার কামাল বলেন, একই ইউনিয়নে একই দিনে পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সনদ নেই তাঁর। নেই এমবিবিএস ডিগ্রিও। অথচ দীর্ঘদিন ধরে ব্যবস্থাপত্রে নামের আগে ‘ডাক্তার’ লিখে রোগী দেখে আসছিলেন নাটোরের নলডাঙ্গার পল্লিচিকিৎসক আল আমিন। এই অভিযোগে আজ সোমবার তাঁকে ১৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
২৩ মিনিট আগে
কক্সবাজারে ব্লু ইকোনমি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রামুর বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের বিদ্যমান অবকাঠামো ব্যবহার করে বিশ্ববিদ্যালয়টির প্রাথমিক শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রম দ্রুত শুরুর কথা বলা হয়েছে।
২৫ মিনিট আগে
পুলিশের বিভিন্ন থানা ও সরকারি দপ্তর থেকে হারানো অস্ত্র উদ্ধারে তথ্য দিয়ে সহযোগিতা করলে তথ্যদাতাকে সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন র্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম নগরের বহদ্দারহাটে র্যাব...
২৬ মিনিট আগে
পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের ক্লারিকাল সুপারভাইজার ও সিবিএর সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দিনকে (৫৭) তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২ কোটি ৭৩ লাখ ৬১ হাজার ৬৭৩ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। চট্টগ্রাম মহানগর বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ রায় দেন।
৩১ মিনিট আগে