
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যদের লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনিক চত্বরে এ কর্মসূচি হয়।
মানববন্ধনে ইউপি চেয়ারম্যানের গুন্ডাবাহিনী দিয়ে তদন্ত কর্মকর্তার সামনে ২ ও ৩ নম্বর ওয়ার্ড ইউপি সদস্যকে লাঞ্ছিত, বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতির প্রতিবাদে চেয়ারম্যান পদ থেকে অপসারণ ও বিচারের দাবি করা হয়। এতে বক্তব্য দেন ইউপি সদস্য স্বপন রানা, খলিলুর রহমান ডাবলু, ইয়াহিয়া, মুরাদ হোসেন প্রমুখ।
ইউপি সদস্যরা বলেন, ‘আমাদের ইউপি সদস্যের লাঞ্ছিত করার বিচারসহ অনিয়ম ও দুর্নীতির বিচার চাই। চেয়ারম্যানের অপসারণের দাবি তুলে তাঁরা আরও বলেন, চেয়ারম্যান তাঁর নিজের খেয়াল-খুশিমতো ইউনিয়ন পরিষদ পরিচালনা করেন। আমাদের কোনো মতামত নেওয়া হয় না। আমরা চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির বিচারসহ অপসারণ চাই।’
এ ব্যাপারে বাহাগিলী ইউপি চেয়ারম্যান সুজাউদ্দৌলা লিপটনের সঙ্গে কথা হলে তিনি এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আওয়ামী লীগের পদধারী কিছু ইউপি সদস্য আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। যাতে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। তাদের অভিযোগের বিষয়ে তদন্ত চলমান রয়েছে। আর লাঞ্ছিতের ঘটনাটি তাদের সাজানো।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী হক বলেন, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তদন্ত চলমান রয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বগুড়া জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এ কে এম আহসানুল তৈয়ব জাকির। আজ সোমবার বেলা ২টায় জেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মো. শাহনেওয়াজের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন। পরে জেলা পরিষদ, জেলা বিএনপি...
২৭ মিনিট আগে
মাদ্রাসাপড়ুয়া এক মেয়েশিশুকে সংকটাপন্ন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটি কথা বলতে পারছে না। তার শ্বাসকষ্ট হচ্ছে। অক্সিজেন স্যাচুরেশন নেমে যাচ্ছে। অক্সিজেন মাস্ক পরিয়ে রাখা হয়েছে। মেডিকেল চেকআপে মিলেছে ধর্ষণের আলামত।
৩২ মিনিট আগে
রাজধানীর উত্তরায় শপিং মলে ভাঙচুর, লুটপাট ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। মামলায় ৭০০ জনকে আসামি করা হয়েছে। তবে এ পর্যন্ত পুলিশ মাত্র পাঁচজনকে গ্রেপ্তার করেছে। উত্তরা পশ্চিম থানার করা ওই মামলার বাদী উপপরিদর্শক (এসআই) সজল আহমেদ রুবেল ও মামলার তদন্ত কর্মকর্তা...
৩৭ মিনিট আগে
ফরিদপুরে রাজু হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্যসহ রহস্য উদ্ঘাটনের দাবি করেছে জেলা পুলিশ। পুলিশের দাবি, কিলিং মিশনে ছোট ভাই ইব্রাহীম শেখ (২৬) মুখোশ পরে অবস্থান করেন এবং তাঁরই পরিকল্পনায় অংশ নেয় স্থানীয় মাদক কারবারিরা। এ হত্যাকাণ্ডের পর তিনি দিব্যি ঘুরে বেড়ালেও পুলিশের তদন্তে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়।
১ ঘণ্টা আগে