Ajker Patrika

অসুস্থ ত্রাণমন্ত্রীকে নিয়ে ঢাকায় রওনা দিয়েছে এয়ার অ্যাম্বুলেন্স

নীলফামারী প্রতিনিধি
আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ১৬: ০৪
অসুস্থ ত্রাণমন্ত্রীকে নিয়ে ঢাকায় রওনা দিয়েছে এয়ার অ্যাম্বুলেন্স
ছবি: আজকের পত্রিকা

নীলফামারীর সৈয়দপুর থেকে অসুস্থ ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুকে নিয়ে ঢাকায় রওনা দিয়েছে এয়ার অ্যাম্বুলেন্স। বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক এ কে এম বাহাউদ্দিন জাকারিয়া।

এর আগে আজ শনিবার বেলা ২টা ৫৫ মিনিটে ত্রাণমন্ত্রীকে ঢাকায় নিতে আসা এয়ার অ্যাম্বুলেন্সটি সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে। পরে ৩টা ৫ মিনিটে তাঁকে নিয়ে এটি ঢাকার উদ্দেশে উড্ডয়ন করেছে।

সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহিন আকতার বলেন, ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালে নেওয়া হতে পারে। তিনি এর আগে সেখানে চিকিৎসা নিয়েছেন।

ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু দুই দিনের সফরে নিজ জেলা লালমনিরহাটে যাওয়ার পথে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে গিয়ে অসুস্থ হয়ে পড়েন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত