
নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাকের ধাক্কার মঈনূল ইসলাম মঈন ফরহাদ (১৬) নামের এক স্কুলশিক্ষার্থী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার পুটিমারী ইউনিয়নের শ্মশান বাজার পেট্রলপাম্প এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ফরহাদ নিতাই ইউনিয়নের হাজীপাড়া গ্রামের আনছার আলীর ছেলে। সে পানিয়ালপুকুর স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা গেছে, ফরহাদ পেট্রলপাম্প থেকে মোটরসাইকেলের তেল নেন। এরপর তিনি মোটরসাইকেল চালিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময়ে একটি ট্রাক এসে তাকে ধাক্কা দিলে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা ফরহাদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়। আইনি প্রক্রিয়া শেষে কিশোরের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

হানিট্র্যাপে ফেলে ব্ল্যাকমেল করে এক ওষুধ ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ১৫ লাখ টাকা আদায়ের অভিযোগে বিএনপির এক নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পটুয়াখালী শহরের বনানী এলাকা থেকে গতকাল মঙ্গলবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২ মিনিট আগে
বাগেরহাটের শরণখোলায় বন কর্মকর্তাকে কুপিয়ে হরিণশিকারি কুদ্দুস রাজাকে ছিনিয়ে নিয়ে গেছেন তাঁর সহযোগীরা। আজ বুধবার (১৩ মে) দুপুরে এ ঘটনায় শরণখোলা থানায় মামলা করা হয়েছে।
১০ মিনিট আগে
কুড়িগ্রাম শহরের ওহী ইন্টারন্যাশনাল স্কুল নামে একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বহনকারী ‘স্কুল বাস’ সড়কের পাশে খাদে পড়ে গেলে দুই শিশু শিক্ষার্থী আহত হয়। আজ বুধবার (১৩ মে) দুপুরে জেলা শহরের পৌর এলাকার গড়ের পাড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
১২ মিনিট আগে
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে সীমান্ত এলাকায় চোরাচালান ঠেকাতে গিয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সঙ্গে চোরাকারবারিদের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চোরাকারবারিদের একজন আহত হয়েছেন।
১৯ মিনিট আগে