নীলফামারী জেলা কারাগারে গাঁজাসহ সালমান শাহ (২৮) নামে এক কারারক্ষীকে আটক করা হয়েছে। এ ঘটনায় তাকে সাময়িক বরখাস্ত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
সূত্র জানায়, মঙ্গলবার (১৭ জুন) দিবাগত রাত ৩টার পর দায়িত্ব পালনের জন্য সালমান শাহ কারাগারে প্রবেশের সময় প্রধান ফটকে তার দেহ তল্লাশি করেন সহকারী প্রধান কারারক্ষী শহিদুল ইসলাম। এ সময় তাঁর কাছ থেকে ৮ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করা হয়।
ঘটনার পর জেল সুপারসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়। পরে বিভাগীয় সিদ্ধান্তে সালমান শাহকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত ও আটক করা হয়। তাকে আরপি গেটের বাইরে রাখা হয় এবং উদ্ধার করা গাঁজাসহ নীলফামারী থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটক সালমান শাহ বলেন, ব্যক্তিগত ব্যবহারের জন্যই তিনি গাঁজাটি সঙ্গে রেখেছিলেন।
এ বিষয়ে নীলফামারী জেলা কারাগারের জেল সুপার রফিকুল ইসলাম বলেন, ‘গাঁজা রাখার দায়ে সালমান শাহকে বরখাস্ত ও আটক করা হয়েছে।’
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমআর সাঈদ জানান, আটক কারারক্ষীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

বরাদ্দের মধ্যে শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের কার্যালয় নির্মাণ এবং সমাধিসৌধের সৌন্দর্যবর্ধন ও সার্বিক উন্নয়নে ১ কোটি টাকা, পীরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের ছাত্রীদের যাতায়াতের সুবিধার্থে বাইসাইকেল সংগ্রহে ৫ লাখ টাকা, পীরগঞ্জ আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়ে সৌরবিদ্যুৎ (সোলার প্যানেল) স্থাপনে ২ লাখ টাকা...
৩৮ মিনিট আগে
যশোরের কেশবপুরে নানাবাড়িতে বেড়াতে এসে শাপলা ফুল তুলতে গিয়ে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। সোমবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের জাহানপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত শিশুরা হলো যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর গ্রামের আক্তার হোসেনের ছেলে নয়ন হোসেন (৮) ও খাজুরা গ্রামের শাহজালালের...
৪০ মিনিট আগে
গত রোববার দুপুর ১২টা। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-২-এর বহির্গমন পথ এলাকায় মানুষের উপচে পড়া ভিড়। লাগেজ ও ব্যাগ হাতে মানুষের জটলা। অনেক জায়গায় পথ আটকে পার্কিং করা হয়েছে প্রাইভেট কার, সিএনজি, মোটরসাইকেল। সেখানে হকার ও বিভিন্ন এজেন্সির দালালদের দৌরাত্ম্যও চোখে পড়েছে।
১ ঘণ্টা আগে
হাওরবেষ্টিত কিশোরগঞ্জ জেলায় সংক্রামক রোগ ডায়রিয়ার প্রাদুর্ভাব চলছে। চলতি বছরের ৯ মাসে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাসেবা নিয়েছে ২৪ হাজার ৯৮৩ জন রোগী। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার জেলার ১৫টি হাসপাতালে ভর্তি ছিল ১৮০ জন। এর মধ্যে ১০৭ রোগী ভর্তি হয়েছে এক দিনে।
১ ঘণ্টা আগে