
অনলাইনে অস্ট্রেলিয়ার ভিসা দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ বুধবার (২৯ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারীর কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার নিতাই ইউনিয়নের হামুরহাট এলাকার বাসিন্দা খায়রুল ইসলাম (২২), কাচারীবাজার এলাকার বাসিন্দা তুহিন ইসলাম (২৫) ও তাঁর সহযোগী শামিম ইসলাম (২০)।
ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা গেছে, পাবনা জেলার বাসিন্দা শামিম ইসলাম ফেসবুকে অস্ট্রেলিয়ার ভিসা দেওয়ার বিজ্ঞাপন দেখে অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করেন। পরে তাঁকে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে প্রায় ২৫ লাখ টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্রটি। পরে কাগজপত্র যাচাই করে সেগুলো ভুয়া প্রমাণিত হলে তিনি থানায় মামলা করেন।
ওসি আশরাফুল ইসলাম বলেন, অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

মানিকগঞ্জে স্বামীর বিরুদ্ধে মিথ্যা যৌতুক মামলা দায়েরের অভিযোগে লাভলী আক্তারকে ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে মামলার আসামি মো. আরিফুল ইসলাম রতনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। পরে আপিলের শর্তে লাভলীর জামিন মঞ্জুর হয়।
৭ মিনিট আগে
মেহেরপুরের গাংনীতে ফেনসিডিলের মামলায় মো. মোনতাজ আলী নামে একজনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। অনাদায়ে আরও ৪ মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
১১ মিনিট আগে
তানজিন তিশাকে পেজ কর্তৃপক্ষ বিভিন্নভাবে শাড়িটি পরে পেজ প্রমোশনের জন্য নানা উপায়ে অনুরোধ করেন। তিনি গত ১৮ জানুয়ারি শাড়িটি গ্রহণ করেন। তবে দীর্ঘ ১০ মাস অতিবাহিত হয়ে গেলেও শাড়িটি পরে পেজ প্রমোশন করেননি। উপরন্তু পেজ কর্তৃপক্ষের সঙ্গে গত ৬ মাসের বেশি সময় কোনো যোগাযোগ রক্ষা করেননি এবং ইচ্ছাকৃতভাবে...
১৩ মিনিট আগে
গতকাল বুধবার রাত ৮টা ৫৫ মিনিটের দিকে কেরানীগঞ্জ মডেল থানার ইমাম বাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি আজ বৃহস্পতিবারে নিশ্চিত করেছে র্যাব-১০।
২৬ মিনিট আগে