Ajker Patrika

সারের ডিলার নিয়োগে অনিয়নের অভিযোগ: ইউএনওর বিরুদ্ধে বিএনপি নেতাদের সংবাদ সম্মেলন

নীলফামারী প্রতিনিধি
সারের ডিলার নিয়োগে অনিয়নের অভিযোগ: ইউএনওর বিরুদ্ধে বিএনপি নেতাদের সংবাদ সম্মেলন
উপজেলার ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বঞ্চিত ব্যবসায়ী ও স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা। ছবি: আজকের পত্রিকা

নীলফামারীর কিশোরগঞ্জে সরকারি নিয়ম অনুযায়ী ইউনিয়ন প্রতি সারের ডিলার নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমানের বিরুদ্ধে আর্থিক সুবিধা নিয়ে সারের ডিলার নিয়োগে সুপারিশ করার অভিযোগ করেছেন বঞ্চিত ব্যবসায়ী ও উপজেলা বিএনপির একাংশের নেতা-কর্মীরা।

আজ বুধবার সকালে উপজেলার ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের হলরুমে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, কৃষকদের কাছে সরকার নির্ধারিত মূল্যে সার পৌঁছে দিতে ডিলার নিয়োগে যোগ্যতা ও অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়ার কথা। কিন্তু কিশোরগঞ্জ উপজেলায় ডিলার নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের যথাযথ যাচাই-বাছাই করা হয়নি। উপজেলার নয় ইউনিয়ন থেকে মোট ২৭ জনকে সুপারিশ করা হয়েছে। এতে প্রকৃত ব্যবসায়ী ও বিএনপির নেতা-কর্মীদের বাদ দিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সুপারিশ করা হয়েছে বলে অভিযোগ করেন তাঁরা।

উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা পাটোয়ারি অভিযোগ করেন, ইউএনও যোগদানের পর থেকেই স্বেচ্ছাচারী আচরণ করছেন। সারের ডিলার নিয়োগের পাশাপাশি ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগেও অনিয়ম হয়েছে। তিনি নিজের পছন্দের লোকজনকে নিয়োগ দিয়েছেন এবং যোগ্য বিএনপির নেতা-কর্মীদের বাদ দিয়েছেন।

বাহাগিলী ইউনিয়ন বিএনপির সহসাধারণ সম্পাদক নুরনবী ইসলাম জানান, সারের ডিলার হিসেবে প্রয়োজনীয় যোগ্যতা থাকা সত্ত্বেও তাঁকে বাদ দেওয়া হয়েছে। ইউএনও নিজের মতো করে লোকজনকে সুপারিশ করেছেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

পুটিমারি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মকছুদার রহমানও সারের ডিলার নিয়োগে অনিয়ম ও আর্থিক লেনদেনের অভিযোগ তুলে তদন্তের দাবি জানান।

অভিযোগের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান বলেন, উপজেলা কমিটি যাচাই-বাছাই করে সম্মিলিতভাবে তালিকা পাঠিয়েছে। কোনো অভিযোগ থাকলে তা খতিয়ে দেখা হবে। আর কেউ আর্থিক লেনদেনের অভিযোগ করলে সেটি প্রমাণ করার দায়িত্ব তাঁর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত