
নীলফামারীর জলঢাকায় লাবলু হোসেন (৫০) নামে এক ভ্যানচালক বজ্রপাতে নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তাঁর ভ্যানে থাকা আখতারুজ্জামান নামের এক স্কুলশিক্ষক। এ ছাড়া কিশোরগঞ্জ উপজেলায় একই সময়ে পৃথক স্থানে পাঁচজন আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত ব্যক্তি জলঢাকা উপজেলার কাঁঠালি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল লতিফের ছেলে।
এলাকাবাসী জানায়, আজ সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার খালিসা খুটামারা থেকে দক্ষিণ দেশিবাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক আখতারুজ্জামানকে (৩৮) অটোভ্যানে করে স্কুলে নেওয়ার সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হন ভ্যানচালক লাবলু।
এ সময় শিক্ষক আখতারুজ্জামানের বুকের ডান পাশ পুড়ে যায়। নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে তাঁর বাড়িতে নিয়ে যায় স্থানীয়রা। আহত শিক্ষককে উদ্ধার করে প্রথমে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এদিকে কিশোরগঞ্জ উপজেলায় একই সময়ে পৃথক স্থানে আরও পাঁচজন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে জলঢাকা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বলেন, নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৪ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৪ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩৩ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে