
নীলফামারীর সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলমকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। গতকাল শুক্রবার নীলফামারী জেলা পুলিশ সুপার মো. মোকবুল হোসেন স্বাক্ষরিত এক পত্রে তাঁকে প্রত্যাহার করা হয়।
পত্রে বলা হয়, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। পত্রের অনুলিপি সংশ্লিষ্ট দপ্তরগুলোয় দেওয়া হয়েছে।
নীলফামারীর পুলিশ সুপার মো. মোকবুল হোসেন প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।

লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নৌকায় ৪৩ জন ছিল। এর মধ্যে ১৮ জন মারা গেছে। গত ২৩ মার্চ লিবিয়া থেকে নৌযানটি যাত্রা শুরু করার চারদিন পর গতিপথ হারিয়ে ফেলে। পরে খাবার সঙ্কটে অনেকে মারা যায়। পরে দুর্গন্ধ শুরু হলে লাশ সাগরে ফেলে দেওয়া হয়।
৭ মিনিট আগে
দীপ্ত আদিত্য তাঁর ব্যবহৃত হিরো থ্রিলার মোটরসাইকেলটি প্রতিদিনের মতো গত বৃহস্পতিবার সন্ধ্যায় গোয়ালঘরে রাখেন। পরদিন গোয়ালঘরের তালা ভাঙা দেখতে পান এবং ভেতরে গিয়ে দেখেন মোটরসাইকেলটি নেই। পরে বসতঘরের সামনে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে আদিত্য দেখতে পান...
৪২ মিনিট আগে
কয়েক দিন ধরে তেলের সরবরাহ স্বাভাবিক না থাকায় অনেক পাম্পে তেলসংকট দেখা দিয়েছে। ফলে যে পাম্পগুলোতে তেল পাওয়া যাচ্ছে, সেগুলোতে অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে। পাম্পে তেল নিতে আসা চালকেরা ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকছেন, কেউ কেউ তেল না পেয়ে ফিরে যাচ্ছেন।
১ ঘণ্টা আগে
মাদারীপুর জেলার শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন সেরনিয়াবাতকে যোগদানের মাত্র চার দিনের মধ্যেই প্রত্যাহার করা হয়েছে। ২৪ মার্চ তিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে শিবচর থানায় যোগদান করেন। রোববার (২৯ মার্চ) সকাল থেকে ওসিকে প্রত্যাহারের বিষয়টি জানা যায়।
১ ঘণ্টা আগে