
নীলফামারীর উত্তরা ইপিজেডে এভারগ্রিন প্রোডাক্ট ফ্যাক্টরি (বিডি) লিমিটেড নামের কারখানার শ্রমিক অসন্তোষের ঘটনার নিরসন হয়েছে। আজ বুধবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ইপিজেড কর্তৃপক্ষ, শ্রমিক ও বিভিন্ন রাজনৈতিক নেতাদের সমন্বয়ে অনুষ্ঠিত সভায় ওই অবসান ঘটে।
এর আগে গত শুক্রবার (১২ সেপ্টেম্বর) ওই কারখানার শ্রমিক সাইফুল ইসলাম নিখোঁজ হলে পুলিশ উদ্ধার করে কারাগারে পাঠানোর ঘটনায় শ্রমিক অসন্তোষ দেখা দেয়। এ ঘটনায় কারখানার শ্রমিকেরা ১৫ সেপ্টেম্বর থেকে সাইফুল ইসলাম ও তাঁর বাবা শফিকুল ইসলামের মুক্তি চেয়ে এবং কারখানার মহাব্যবস্থাপকের অপসারণ দাবিতে কর্মবিরতি শুরু করেন।
দাবি আদায় না হওয়ায় আজ বুধবার বেলা ১১টার পর কারখানার শ্রমিকেরা বিক্ষোভ মিছিল নিয়ে নীলফামারী সদর থানা ও পুলিশ সুপারের কার্যালয়ের সামনের সড়কে অবস্থান নেন। পরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের হস্তক্ষেপে সেখান থেকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আসেন আন্দোলনকারীরা। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা ও পুলিশ প্রশাসন, ইপিজেড কর্তৃপক্ষ, শ্রমিক ও বিভিন্ন রাজনৈতিক নেতাদের অংশগ্রহণে আলোচনা সভায় অচলাবস্থার অবসান হলে আগামীকাল বৃহস্পতিবার থেকে কাজে যোগদানের আশ্বাস দেন আন্দোলনরত শ্রমিকেরা।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ বলেন, সাইফুল ইসলাম আত্মগোপনে থেকে চাঁদা আদায়ের চেষ্টা করেন। এই অভিযোগে তাঁকে উদ্ধারের পর মামলা করা হয়। ওই মামলায় তাঁকে ও তাঁর বাবাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়। আজ বিজ্ঞ আদালত জামিন মঞ্জুর করেন।
নীলফামারী জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আল মাসুদ চৌধুরী বলেন, আজ দুপুরে নীলফামারী আমলি আদালতে সাইফুল ইসলাম ও তাঁর বাবার জামিন আবেদন করা হলে আদালতের বিজ্ঞ বিচারক তাঁদের জামিন মঞ্জুর করেন।
এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, ‘আমরা চাই না ইপিজেড নিয়ে আর কোনো অভিযোগ আসুক। প্রতিটি কারখানায় পিসি কমিটি (পার্টিসিপেটরি কমিটি) করার কথা বলা হয়েছে। পিসি কমিটিগুলো শ্রমিকদের সমস্যা নিয়ে কথা বলবে। কোনো সমস্যা থাকলে আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। কোনো গুজবে কান দেওয়া যাবে না। শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে ইপিজেড কর্তৃপক্ষ এভারগ্রিন কারখানার মহাব্যবস্থাপককে প্রত্যাহার করেছে। তাদের যৌক্তিক সব দাবি মেনে নেওয়া হয়েছে। কাল (বৃহস্পতিবার) থেকে শ্রমিকেরা কাজে যোগ দেবেন।’

রাজধানীর হাজারীবাগ এলাকায় নিষিদ্ধঘোষিত সংগঠনের ব্যানারে ঝটিকা মিছিল করার অভিযোগে কেরানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহীন আহমেদসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৫০ জন নেতা-কর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ।
১ ঘণ্টা আগে
জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে বাংলা একাডেমিতে জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে তিনটি বইয়ের পাঠ পর্যালোচনা অনুষ্ঠিত হয়েছে। সেখানে বক্তারা বলেছেন, জুলাই নিয়ে লেখা গল্পগুলো শুধু গল্প নয়, এটি ইতিহাস। জুলাই গণ-অভ্যুত্থানে যেসব ছড়া প্রেরণা জুগিয়েছিল, সেগুলো আন্দোলনে স্ফুলিঙ্গ ছড়িয়ে দেয়...
১ ঘণ্টা আগে
কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে রোগীর নষ্ট দাঁতের পরিবর্তে সুস্থ দাঁত তুলে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চিকিৎসায় গুরুতর অবহেলা, অস্ত্রোপচারের সময় চিকিৎসকের অনুপস্থিতি এবং চিকিৎসা-নৈতিকতা লঙ্ঘনের অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স লবণ কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে চিকিৎসাধীন দুই শ্রমিক মারা গেছেন। আজ বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়।
২ ঘণ্টা আগে