রাজধানীর মিরপুরে বহুতল বাণিজ্যিক ভবনে আগুনে আয়েশা সিদ্দিকা অনন্যার মৃত্যুতে তাঁর নীলফামারীর সৈয়দপুরে চাচা-ফুফুদের বাড়িতে চলছে শোকের মাতম। শোকার্ত স্বজনদের সান্ত্বনা দিতে প্রতিবেশীরা তাঁদের বাড়িতে ভিড় করছেন। আজ মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে সৈয়দপুরের বিমানবন্দর পূর্বপাড়া এলাকায় অনন্যার চাচা-ফুফুদের বাড়িতে গিয়ে এ চিত্র দেখা যায়।
অনন্যা ওই এলাকার আব্দুল হান্নানের বড় মেয়ে এবং তিনি বাংলাদেশ বিমানবাহিনীতে সৈনিক পদে কর্মরত ছিলেন।
জানা গেছে, গতকাল সোমবার দুপুরে অনন্যা ঢাকার মিরপুর-২-এর বহুতল ভবনের শপিং মলে যান। বেলা ১টা ৫২ মিনিটে ওই ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ওই ভবনে আটকা পড়েন অনেকে। পরে ফায়ার সার্ভিসের লোকজন আটকা পড়া ২৪ জনকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিমানবাহিনীর দুই সদস্য আয়েশা সিদ্দিকা অনন্যা ও শেখ রাকিবুজ্জামান। মৃত রাকিবুজ্জামানের বাড়ি মুন্সিগঞ্জের সিরাজদিখান এলাকায়।
অনন্যার চাচা আবুল কালাম আজাদ জানান, তাঁর ভাতিজির পরিবার খুব গরিব। অনন্যা চাকরি পাওয়ার পরে তাঁর পরিবার কিছুটা স্বাবলম্বী হয়েছে। গতকাল রাত সাড়ে ৯টার দিকে তাঁর ছোট বোন সুর্বণা আকতারকে বিমানবাহিনী কর্তৃপক্ষ ফোন দিয়ে জানায়, মিরপুরে শপিং মলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ওই ঘটনায় শেখ রাকিবুজ্জামান নামের বিমানবাহিনীর সদস্য মারা গেছেন এবং অনন্যা নিখোঁজ রয়েছেন। পরে সেটা জানার পরে তাঁর বাবা-মা ও ছোট বোন গতকাল রাতে গাড়িতে করে ঢাকা আসেন। পরে তাঁরা ফোন দিয়ে জানান, অনন্যা রাতেই মারা গেছেন।
আবুল কালাম আজাদ বলেন, ‘অনন্যার জানাজা সৈয়দপুরের নিচুকলোনি ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে শহরের হাতিখানা কবরস্থানে আমরা তাকে তার নানির কবরের পাশে দাফন করব।’
অনন্যার ফুফু ফরিদা পারভীন বুলবুলি বলেন, ‘আমি তাকে নিজের সন্তানের মতো ভালোবাসি। সে যখন চাকরিতে যায়, তখন তাকে ছাড়তে কষ্ট পেয়েছি। সেই অনন্যা এভাবে হারিয়ে গেল, সেটা কীভাবে সহ্য করব। আমরা তাকে হারিয়ে সবকিছু হারিয়ে ফেললাম।’
সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ ফাতেহা তাকলিমা বলেন, ‘আমি পরিবারের খোঁজখবর নিচ্ছি। তার পরিবারকে কীভাবে সহায়তা করা যায়, সেটা নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।’

রবিউল নামে এক ব্যবসায়ী বলেন, ঈদের শেষ সময়ের দিকে পশুর হাটে বেচাকেনা বেশি হয়। তিনি গ্রামাঞ্চল থেকে গরু কিনে বিভিন্ন হাটে বিক্রি করেন। তাঁর মতে, এ অঞ্চলের মধ্যে জেঠুয়া বাজারে সবচেয়ে বেশি গরুর বেচাকেনা হয়ে থাকে।
২৭ মিনিট আগে
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় পূর্ববিরোধের জেরে জিল্লুর রহমান (৫০) নামে এক জামায়াত নেতাকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় যুবক আব্দুর রহমান, স্বপন ও তাঁদের সহযোগীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার দাশমরিচ এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
সিলেট বিভাগে হামের পরিস্থিতি উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৭। বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ২৮৩ জন রোগী।
২ ঘণ্টা আগে
তথ্য গোপন করে প্রায় ১৬ বছর ধরে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ২০ নম্বর শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদে দায়িত্ব পালন করছেন মৌসুমী দস্তিদার। অনুসন্ধানে জানা গেছে, নিয়োগের সময় তিনি সরকারি বিধিমালার শর্ত ভঙ্গ করে ভুয়া ঠিকানা ব্যবহার করেছিলেন।
২ ঘণ্টা আগে