
মানুষ আওয়ামী লীগের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তারা এখন সম্পূর্ণভাবে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাই এখন তারা মিথ্যা কথায় বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ শনিবার রংপুরে বিভাগীয় গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণের উদ্দেশ্যে আকাশপথে গতকাল শুক্রবার রাত ১০টায় সৈয়দপুরে বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফখরুল এসব মন্তব্য করেন।
আকাশপথে তাঁর সঙ্গে আসেন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও স্থায়ী কমিটির সদস্য সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল মাহমুদ চৌধুরী টুকু।
মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ জন্মগতভাবে চোর। তাদের চরিত্রে দুইটা জিনিস আছে। একটা হলো চুরি, আরেকটা সন্ত্রাস। এই নিয়েই আওয়ামী লীগ সরকার। তারা ৭৫ সালেও বাকশাল কায়েমের মাধ্যমে জনগণের মতামতকে গলা টিপে হত্যা করে একদলীয় শাসন প্রতিষ্ঠা করে শোষণ করেছে। বাকস্বাধীনতা কেড়ে নিয়েছে। ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলেছে। এভাবে তাঁরা কৌশলে আবারও বাকশালি কায়দায় একদলীয় শোষণ প্রতিষ্ঠায় মত্ত।’
মির্জা ফখরুল আরও বলেন, ‘আওয়ামী লীগ জনগণকে ভয় পায়। কারণ তাদের কোনো জনপ্রিয়তা নাই। বরং তারা জনগণের শত্রু। তাই তারা যখন বিএনপির সমাবেশে বিপুল মানুষের উপস্থিতি দেখে হিংসায় জ্বলে; সেই হিংসা, ঈর্ষা ও ভীতি থেকেই তাঁরা গণসমাবেশ ঠেকাতে গণপরিবহন বন্ধ করেছে। মন্ত্রীরা যে যতই বলুক, মূলত সরকারের নির্দেশেই এই ধর্মঘট ডাকা হয়েছে। এভাবে বাস বন্ধ করা বা জনদুর্ভোগ সৃষ্টি করা সরকারের ইন্ধন ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। জনগণও এই সরকারের হরতালকে প্রতিহত করে স্বতঃস্ফূর্তভাবে সমাবেশে অংশগ্রহণ করবে।’
পরে মির্জা ফখরুলসহ বিএনপির অন্য নেতারা সড়কপথে রংপুরের উদ্দেশে রওনা দেন।
সমাবেশ সম্পর্কিত আরও পড়ুন:

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ৭টার দিকে টেন্ডুমুখ বিজিবি ক্যাম্পসংলগ্ন নদীর ঘাট থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
২ মিনিট আগে
সুনামগঞ্জের জগন্নাথপুরে একটি মেছোবিড়াল উদ্ধার করতে গিয়ে বন বিভাগের প্রস্তুতি ও তৎপরতা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের অভিযোগ, পর্যাপ্ত সরঞ্জাম ও কার্যকর উদ্ধার পরিকল্পনা ছাড়াই বন বিভাগের কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছান। শেষ পর্যন্ত উদ্ধার অভিযান ব্যর্থ হলে আতঙ্কিত জনতার পিটুনিতে প্রাণ হারায়...
৩ মিনিট আগে
নাটোরের লালপুরে মুরগির খামারে শেয়ালের উপদ্রব বন্ধ করতে নিজের তৈরি বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে জিয়ারুল ইসলাম (৩০) নামে এক তরুণ খামারির মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের রসুলপুর মৌজার কয়লার...
৬ মিনিট আগে
প্রতিকূল আবহাওয়া ও সম্ভাব্য ঝুঁকির কারণে পর্যটক ও জনসাধারণের জানমালের নিরাপত্তার স্বার্থে বান্দরবানের থানচি উপজেলার থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত নৌপথে চলাচল ৩০ জুলাই (বৃহস্পতিবার) পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
৮ মিনিট আগে