
রংপুরে বিভাগীয় সমাবেশ সফল করতে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা থেকে বিএনপির নেতা-কর্মীরা রওনা দিয়েছেন।
উপজেলা বিএনপির নেতা রেজওয়ানুল ইসলাম রিজু, এরশাদুল হক, জাকির হোসেন ধলু, আমিরুল বাহার, নমিরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে আজ শনিবার সকালে তাঁরা রওনা দেন।
আজ সকাল সাড়ে ৭টার দিকে বিএনপির নেতা-কর্মীরা রংপুরের বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে মাইক্রো, কার, পাগলু ও মোটরসাইকেলের বিশাল বহর নিয়ে যাত্রা শুরু করেন।
এদিকে মহাসমাবেশে যোগ দিতে ভোর থেকেই উত্তরের বিভিন্ন জেলা ও উপজেলা বিএনপির নেতা-কর্মীরা দিনাজপুর দশমাইল-সৈয়দপুর মহাসড়ক ও ফুলবাড়ী-পার্বতীপুর হয়ে মাইক্রোবাস, মোটরসাইকেলসহ বিভিন্ন স্থানীয় যানবাহনে চড়ে রংপুরের দিকে ছুটছেন।
শুক্রবার সকাল ৬টা থেকে পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। রংপুর-কুড়িগ্রাম সড়কে ‘প্রশাসনিক হয়রানি’ বন্ধের দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছে পরিবহন সংগঠন। ধর্মঘট চলবে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত। পরিবহন ধর্মঘটের কারণে রংপুর বিভাগের ৮ জেলার সাধারণ যাত্রীরাও চরম দুর্ভোগে পড়েছেন।

পিরোজপুরের নাজিরপুরে নিজ ঘরে ফ্রিজের পেছনের জমে থাকা ইঁদুরের মাটি সরাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে নরোত্তম মৃধা (২২) নামে এক নার্সিং শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নাজিরপুর সদর ইউনিয়নের হরিপাগলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে...
২১ মিনিট আগে
আট বছর আগে পারিবারিক কলহের জেরে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়। এর পর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। কোনো কাজ করতেন না। তাঁর ১১ বছরের একটি সন্তান রয়েছে।
৩১ মিনিট আগে
খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
১ ঘণ্টা আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
১ ঘণ্টা আগে