
দেশ ও মানুষের কল্যাণে নিবেদিত হয়ে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন কোনো জায়গা নেই যেখানে উন্নয়নের কমতি রেখেছেন তিনি (প্রধানমন্ত্রী) বলে মন্তব্য করেছেন নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।
আজ সোমবার গণপূর্ত বিভাগ নীলফামারীর তত্ত্বাবধানে ৩ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত বীজ প্রত্যয়ন অফিসারের কার্যালয় উদ্বোধন করা হয়েছে। সার্কিট হাউস সড়কে অবস্থিত নতুন এই তিনতলা ভবনের উদ্বোধন অনুষ্ঠানে সংসদ সদস্য আসাদুজ্জামান নূর এ কথা বলেন।
আসাদুজ্জামান নূর বলেন, ‘এমন কোনো জায়গা নেই যে যেখানে উন্নয়নের কমতি রেখেছেন। আমরা যেটা ভাবি না, তিনি সেটাও ভাবেন। কারণ, তিনি বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা। দেশ ও মানুষের কল্যাণে নিবেদিত হয়ে কাজ করছেন। এ কারণে এত উন্নয়নের সুফল ভোগ করছি আমরা।’
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা সিভিল সার্জন হাসিবুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপপরিচালক ড. এস এম আবু বকর সিদ্দিক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, গণপূর্ত বিভাগ নীলফামারীর নির্বাহী প্রকৌশলী তৌহিদুজ্জামান ও জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা মাজেদুল ইসলাম বক্তব্য দেন।
জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা মাজেদুল ইসলাম বলেন, রংপুর বিভাগের মধ্যে তিনটি জেলায় এই ধরনের ভবন নির্মাণ হয়েছে। এই ভবনে বীজ গবেষণাগারও রয়েছে। ভবনটি হওয়ার ফলে সঠিক বীজ বিতরণ কিংবা কৃষকেরা সঠিক বীজ পাচ্ছেন কি না, সেটি নিশ্চয়তা পাওয়ার ক্ষেত্র বাড়ল এখন থেকে।

সারের সংকট নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দাবি, সারের কোনো সংকট নেই। তবে ডিলারদের দাবি, কৃষকের চাহিদার তুলনায় বরাদ্দ কম হওয়ায় সবাইকে একসঙ্গে প্রয়োজনীয় সার দেওয়া সম্ভব হচ্ছে না। আর কৃষকেরা বলছেন, তাঁরা পর্যাপ্ত সারা পাচ্ছেন না।
২ ঘণ্টা আগে
ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালে ট্রলি পেতে টাকা দাবির অভিযোগ দীর্ঘদিনের। স্বজনদের অভিযোগ, টাকা না দিলে মুমূর্ষু রোগীকেও ট্রলি দেওয়া হয় না। এমন অভিযোগের মধ্যেই মুমূর্ষু তিন বছরের শিশু সাফা মারওয়াকে ট্রলি না দিয়ে কোলে করে হাসপাতালের এক ভবন থেকে অন্য ভবনে নেওয়ার ৩২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক...
২ ঘণ্টা আগে
খুলনার দিঘলিয়া উপজেলায় পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) আঞ্চলিক নেতা নাসিমুল গণি করিম ওরফে নাসিমকে (৫৫) গুলি করে হত্যার এক দিন পর গত সোমবার রূপসায় আক্তার ঢালীকে (৫৮) গুলি করে হত্যা করা হয়। পরপর পাশাপাশি দুই উপজেলায় দুই হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর এলাকায় নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে।
৩ ঘণ্টা আগে
বিস্তৃত সবুজ আমন ধানের খেত। মৃদু বাতাসে দোল খাচ্ছে ধানের পাতা। এ দৃশ্যে অনেকের চোখ জুড়ালেও পঞ্চগড়ের বোদা উপজেলার কৃষক দুলাল ইসলামের মন ভারাক্রান্ত। কারণ পোকার আক্রমণে তাঁর খেতের অনেক ধান নষ্ট হয়ে গেছে। অথচ তাঁর ব্লকের দায়িত্বপ্রাপ্ত কৃষি কর্মকর্তা কখনো খোঁজ নেননি—অভিযোগ দুলালের।
৩ ঘণ্টা আগে